চরচা প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় একটি ব্যাটারি কারখানায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মনমোহন (২৫) নামে এক যুবক মারা গেছেন।
গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনমোহন নারায়ণগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকার ‘ডিকে’ ব্যাটারি কোম্পানির কর্মচারী ছিলেন।
নিহতের সহকর্মী মো. আশরাফ জানান, শনিবার রাতে তারা দুজনেই কারখানায় কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত একটি মেশিনে বিদ্যুতায়িত হয়ে মনমোহন অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রূপগঞ্জ থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র