
উদ্ধারকাজে বিদেশি সহায়তার প্রয়োজন নেই: নেপাল
নেপাল আপাতত বিদেশি উদ্ধারকারী দল নেওয়ার পরিকল্পনা করছে না। তাদের একটি দ্রুত উদ্ধারকারী দল ইতোমধ্যে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে। তবে তাদের এখনো উদ্ধারকাজে নামানো হয়নি।

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বানের রেশ না কাটতেই সেই একই এলাকায় শিগগিরই আরও একটি বানের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে ৯০ মিনিটের জন্য হেলিকপ্টারযোগে উদ্ধার অভিযান বন্ধ রেখেছে নেপাল কর্তৃপক্ষ। সেই সঙ্গে চীনও তিব্বতে উদ্ধারকাজ স্থগিত করেছে।
আজ শুক্রবার নেপালের এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, বন্যাকবলিত এলাকায় বাঁধের কারণে তৈরি হওয়া একটি হ্রদ উপচে পড়ার খবর পাওয়ার পর কর্তৃপক্ষ পরবর্তী ৯০ মিনিটের জন্য উদ্ধার অভিযান বন্ধ রেখেছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেছে, বন্যাকবলিত রাসুয়া জেলায় হেলিকপ্টারে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের দ্রুত পাহাড়ের উঁচু দিকে উঠে যেতে দেখা গেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বুধবার চীন-নেপাল সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পর একটি কৃত্রিম হ্রদ তৈরি হয়েছে। হ্রদটি ভেঙে গিয়ে নিচের দিকে হঠাৎ বন্যার পানি নেমে আসার ঝুঁকি অনেক বেশি। এ কারণে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সামনের আগামী তিন দিন তিব্বতে উদ্ধার কাজ স্থগিত থাকবে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার রাতে জানায়, বৃষ্টি অব্যাহত থাকলে আগামী তিন দিনে হ্রদটিতে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি জমতে পারে। এতে হ্রদটি ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ছে। এমনটা হলে নিচের দিকে বন্যার পানি নেমে গিয়ে গিরং বন্দরসহ আশপাশের এলাকায় আরও ক্ষয়ক্ষতি হতে পারে।
নেপালও নতুন করে বন্যার ঝুঁকির কথা জানিয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, বন্যার কারণে ধ্বংসাবশেষ জমে একটি জায়গায় যে হ্রদ তৈরি হয়েছে, সেখানে পানির স্তর বাড়ছে। হ্রদটির পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে কর্তৃপক্ষ ওই জায়গার নাম জানায়নি।
এদিকে, নেপালভিত্তিক ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্টের এক খবরে জানা গেছে, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ।
নিখোঁজদের মধ্যে ভারতের অন্তত ১৭৭ জন, যুক্তরাষ্ট্রের ৯০ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন রয়েছেন। এ ছাড়া নেপালে নিখোঁজদের মধ্যে ১০০ জন চীনা নাগরিক রয়েছেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রেড ক্রস জানিয়েছে, এই দুর্যোগে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। দুর্গতদের সহায়তায় সংস্থাটি ৩ কোটি ১০ লাখ ডলার জরুরি সহায়তা চেয়েছে।

নেপাল আপাতত বিদেশি উদ্ধারকারী দল নেওয়ার পরিকল্পনা করছে না। তাদের একটি দ্রুত উদ্ধারকারী দল ইতোমধ্যে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে। তবে তাদের এখনো উদ্ধারকাজে নামানো হয়নি।

কক্সবাজারে এক মদের বারে কথা কাটাকাটির জেরে মোহাম্মদ রাশেদ (২৯) এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয়দের পিটুনির পর অভিযুক্ত যুবকও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান চরচাকে এসব তথ্য নিশ্চিত করে

সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

চাঁদপুর থেকে নিখোঁজ র্স্বণ ব্যবসায়ী পিন্টু দাশ ও তার পরিবারের তিন সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, চট্টগ্রামের নিজ বাড়িতে তারা আত্মগোপনে ছিল। তাদের হেফাজতে নেওয়া হয়েছে। চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ চরচাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার ভোরে চট্টগ্রামের পটিয়