Advertisement

নাহিদ ইসলামের বক্তব্য আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল: তথ্য উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

নাহিদ ইসলামের বক্তব্য আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল: তথ্য উপদেষ্টা

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এ ঘটনার পর দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া বক্তব্য আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল বলে মন্তব্য করেন তিনি।

Advertisement

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

ডা. জাহেদ বলেন, “ঘটনার এখনো ২৪ ঘণ্টা যায়নি। সবসময় যে খুব দ্রুত কাজটা (হামলাকারীদের গেপ্তার) করে ফেলা যাবে, তা নয়। সরকার অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করছে। একটা প্রসেস আছে, তদন্ত আছে।” এ সময় হামলাকারীরা দ্রুতই গ্রেপ্তার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এরকম কোনো ঘটনা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে ‘সরকার এটা করেছে’– এই ধরনের অভিযোগ নিয়ে করা নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য বলে অভিহিত করেছেন উপদেষ্টা।

Advertisement

নাহিদ ইসলামকে ইঙ্গিত করে ডা. জাহেদ বলেন, তিনি বলতে পারতেন, এটা (হামলা) হয়েছে কেন?

উপদেষ্টা আরও বলেন, “একটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অবনতি ঘটতে পারে। সরকার সেটাকে সিরিয়াসলি ব্যবস্থা নিচ্ছে কিনা সেটাই জরুরি ব্যাপার। এটা আপনাদের কনফার্ম করছি যে সরকার এটা দেখবে, ব্যবস্থা নিবে।“

এ সময় জুলাই নিয়ে কটূক্তি প্রসঙ্গে ডা. জাহেদ জানান, জুলাই জাদুঘর আগামী ৫ আগস্ট খুলে দেওয়া হবে। তিনি বলেন, ‘‘জুলাই নিয়ে কটূক্তি ফৌজদারি অপরাধ নয়। তবে সরকার জুলাইকে ধারণ করে। তবে এটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে কিনা তা আলোচনা হতে পারে।’’