Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

খুলনায় সশস্ত্র ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক গুরুতর আহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৩: ১০
খুলনায় সশস্ত্র ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক গুরুতর আহত

খুলনার ফুলতলা উপজেলায় এক ব্যাংক ব্যবস্থাপকের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

Advertisement

আহত শেখ হাজ্জাজ ইমতিয়াজ (ফরিদ নামেও পরিচিত) মধুমতি ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ২টা ১৫ মিনিটের দিকে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল মই ব্যবহার করে ছাদে ওঠে এবং জানালার গ্রিল কেটে পাইগ্রাম গ্রামের দোতলা বাড়িটিতে প্রবেশ করে।

Advertisement
Advertisement
Advertisement

ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে, তাদের হাত-পা বেঁধে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে ইমতিয়াজের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটHigh-court

এরপর ডাকাতেরা বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে লকার ও লোহার সিন্দুক থেকে ৮ লাখ টাকা নগদ এবং প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৬ ভরি সোনা অলংকার লুট করে। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মূল্যবান মালামাল নিয়ে তারা পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ডাকাতেরা রাত ২টা ২৫ মিনিট থেকে ভোর ৪টা ৭ মিনিট পর্যন্ত বাড়ির ভেতরে অবস্থান করে। তাদের সবার মুখোশ পরা ছিল এবং তারা দেশীয় অস্ত্র বহন করছিল।

গুরুতর আহত ইমতিয়াজকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সকালে খুলনার পুলিশ সুপার মো. তাজুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। এ ছাড়া, পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং লুট হওয়া মালামালও উদ্ধার করতে পারেনি।

বিষয়: ফুলতলাআহতখুলনাপুলিশডাকাতিখুলনা বিভাগ
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।