
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
ভারতের পশ্চিমবঙ্গের সোনারপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতার শিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেস (টিএমসি) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার এ ঘটনা ঘটে।
অভিষেক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, অভিষেককে লক্ষ্য করে ডিম ও পাথর ছুঁড়ে মারা হয় এবং বিজেপি কর্মীরা তাঁর বিরুদ্ধে চোর চোর স্লোগান তোলেন বলে অভিযোগ উঠেছে। হামলার মুখে নিরাপত্তা কর্মীরা হেলমেট পরিয়ে তৃণমূল নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।
তৃণমূলের অভিযোগ, এই সফরকালে বিজেপি কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করে। ঘটনাস্থলের দৃশ্যগুলোতে দেখা গেছে, ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার সাথে সাথে নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে ধরে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছেন।
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে তিনি লেখেন, ‘‘শাসকরাই খুনি হয়ে উঠেছে – ধিক্কার জানাই বিজেপিকে।’’
ঘটনার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, এই হামলাটি সম্পূর্ণভাবে বিজেপি দ্বারা পরিচালিত। তিনি আরও দাবি করেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল তাঁকে হত্যা করা এবং পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

চার পুলিশ কর্মকর্তা বদলি, দুই জেলায় নতুন এসপি
চার পুলিশ সুপারকে বদলি/পদায়ন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে ২০ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইউএনবি।

কুমিল্লায় মা-ভাতিজিকে ‘কুপিয়ে হত্যা’, যুবক আটক
কুমিল্লার দেবিদ্বারে মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঈমন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তার ভাবি রাবেয়া বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

ওয়ারীতে ভ্যান উল্টে চালক নিহত
রাজধানীর ওয়ারীর জয় কালী মন্দির এলাকায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।