
চট্টগ্রামে ছাত্রলীগের ২০ জন আটক
মিছিলটি সিনেমা প্যালেসের মোড় হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে রাইফেল ক্লাবের দিকে গেলে পুলিশ ধাওয়া দেয়।
গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ)’ বহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বহরে তাকা ৩৭ দেশের দুই শতাধিক মানবাধিকারকর্মীকে আটক করা হয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে লিখেছেন, ওই ১৩ নৌযানে ৩৭ দেশের ২০১ জনের বেশি ছিলেন। তাদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন রয়েছেন।
আটকদের মধ্যে খ্যাতনামা অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।
ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক ত্রাণবাহী জিএসএফের এক ডজনেরও বেশি নৌযানের গতিরোধ করায় বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে প্রতিবাদ শুরু হয়েছে। এগুলোর মধ্যে মাদ্রিদ, মেক্সিকো সিটি, বুয়েনস আইরেস ও বোগোতা অন্যতম।
ফিলিস্তিনি ছিটমহলটিতে ত্রাণ সরবরাহ করার ও ভূখণ্ডটির সমুদ্রপথে আরোপ করা ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ৪০টিরও বেশি নৌযানে করে পাঁচশরও বেশি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এই ফ্লোটিলায় অংশ নিয়েছেন।
গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় গতকাল বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী।

চট্টগ্রামে ছাত্রলীগের ২০ জন আটক
মিছিলটি সিনেমা প্যালেসের মোড় হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে রাইফেল ক্লাবের দিকে গেলে পুলিশ ধাওয়া দেয়।

খুলনায় চাঁদা না পেয়ে ফার্মেসির মালিকের ছেলেকে গুলি
স্থানীয়রা জানায়, একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান চয়নিকা ফার্মেসির মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের দাবি পুরণ করতে না পেরে ২৮ অক্টোবর রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় মালিকপক্ষ।

আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার মামলায় ১০৯ নাগরিকের উদ্বেগ
মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে হ্যাকিং, প্রতারণা, সাইবার সন্ত্রাস, ব্ল্যাকমেইল ও ধর্মীয় বিদ্বেষের মতো গুরুতর ধারার কোনো সম্পর্ক না থাকলেও সেসব ধারা যুক্ত করা হয়েছে, যা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিপীড়নের সুযোগ তৈরি করেছে।

১০০ বছরের পুরনো কোকের বোতলের দাম কত?
ডিনের তথ্য অনুযায়ী, শুরুর দিকে কোকাকোলা ভরা হতো ‘হাচিনসন’ বোতলে। সেগুলোর মাথা ছিল মোটা ও গোল এবং ছিপি হিসেবে রিইউজিবল তার ও রাবার ব্যবহার করা হতো।