
নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আজ সোমবার ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর ফিলিপাইনসহ এশিয়ার আরও দুটি দেশে সুনামির সতর্কতা জারি করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পের পর এসব দেশের উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সোমবার সকালে জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় দেশের জরুরি সেবা সংস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে। তিনি জনগণকে সুনামির বিপজ্জনক ঢেউয়ের ঝুঁকি সম্পর্কে সরকারের নির্দেশনা ও সতর্কবার্তা মেনে চলারও আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্ট ফার্দিনান্দ জানান, মিন্দানাওয়ের একাধিক উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে প্রভাব পড়া শুরু হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।
ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।
ফিলিপাইন ও ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। উভয় দেশই ‘প্যাসিফিক রিং অব ফায়ার’–এর অন্তর্ভুক্ত। এ কারণে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে রাশিয়ার দূরপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত একটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।

তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান
আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার। আবুধাবিতে টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনে এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি হাসানের প্রথম হ্যাটট্রিক। বা

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ সন্ধ্যায়
সাধারণত সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ নির্ধারণের আগেই বৈঠক ডাকা হয়েছে।

ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান ট্রাম্পের
ট্রাম্প বলেন, “আমি পরামর্শ দিচ্ছি, তারা এমন একজন নতুন নেতা নিয়োগ করুক, যিনি চুক্তিতে পৌঁছাতে পারবেন। কারণ, তিনি অনেক চুক্তি করতে পারতেন, কিন্তু কোনো এক কারণে তিনি তা কখনোই করেন না।”