
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মোসাদ্দেক আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সবশেষ ম্যাচটি খেলেছিলেন ২০২২ সালে। ওয়ানডেতে ৪৩ ম্যাচে ২৬ গড়ে ৬৩৭ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭টি উইকেট।
চরচা প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আলোচনায় ছিলেন দলে ফেরার। শেষ পর্যন্ত সেটা না হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে রাখা হয়েছে প্রথম দুই ম্যাচের ওয়ানডে দলে।
এক বিবৃতিতে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে। মোসাদ্দেক ছাড়াও দলে ফিরেছেন কিপার নুরুল হাসান সোহান।
মোসাদ্দেক আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সবশেষ ম্যাচটি খেলেছিলেন চার বছর আগে। ৪৩ ম্যাচে ২৬ গড়ে ৬৩৭ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭টি উইকেট।
নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে পরিবর্তন দুটি। মোসাদ্দেক ও নুরুলকে জায়গা করে দিতে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম।
তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৯ জুন। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন ও ১৪ জুন। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন