Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চার দিনেও স্বাভাবিক হয়নি বাংলাদেশ ব্যাংকের সার্ভার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৬: ৫৫
চার দিনেও স্বাভাবিক হয়নি বাংলাদেশ ব্যাংকের সার্ভার

সার্ভার বিপর্যয়ের চার দিন পার হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল কার্যক্রম। আজ সোমবার বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Advertisement

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ইন্টারব্যাংক ডাটা প্রসেসিং (আইটিডিপি) সিস্টেমের অনলাইন প্ল্যাটফর্ম এখনো বন্ধ রয়েছে, ফলে ব্যাংকগুলোর পারস্পরিক লেনদেন কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা ইতোমধ্যে পুনরায় চালু করা হয়েছে। তিনি বলেন, ‘’ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) এবং ব্যাচ সার্ভিস সচল করা হয়েছে। তবে আইটিডিপি পুরোপুরি পুনরুদ্ধারে এখনো কিছু সময় লাগছে। সংশ্লিষ্ট বিভাগগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করছে এবং খুব শিগগিরই পুরো সিস্টেম স্বাভাবিক হবে বলে আশা করছি।‘’

গত বৃহস্পতিবার সকালে রাজধানীতে বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজের অস্বাভাবিকতার কারণে হঠাৎ করেই এই সার্ভার বিপর্যয় ঘটে। ওই সময় স্বয়ংক্রিয় জেনারেটর কারিগরি ত্রুটির কারণে চালু না হওয়ায় ইউপিএস ব্যাকআপ ফুরিয়ে যায়, ফলে সার্ভার কক্ষে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এর প্রভাব পড়ে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ অনলাইন সেবাগুলোর ওপর, যার মধ্যে আন্তর্জাতিক অর্থ পরিশোধ ও কার্ডভিত্তিক লেনদেনও অন্তর্ভুক্ত।

Advertisement
Advertisement
Advertisement

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, সার্ভার বন্ধ হলেও কোনো গ্রাহকের অর্থ ঝুঁকিতে নেই।

এদিকে, গত বৃহস্পতিবার ছিল অনেক লেনদেন নিষ্পত্তির শেষ দিন। ফলে এই বিপর্যয়ের কারণে কিছু ক্ষেত্রে জরিমানা বা আর্থিক ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে সার্ভার বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বিরল। যদিও অতীতে ২০২১ সালের এপ্রিলে বিটিসিএলের লাইন কেটে যাওয়ার ঘটনা এবং ২০২৩ সালে দুই দফা সার্ভার ত্রুটির নজির আছে, তবে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সম্পূর্ণ সিস্টেম বন্ধ হওয়া সাম্প্রতিক সময়ের মধ্যে প্রথম ঘটনা বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিষয়: সার্ভারবাংলাদেশরাজধানীব্যাংকবিদ্যুৎ বিভ্রাট
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ২

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ৩

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৪

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৫

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

সম্পর্কিত
  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।