Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ব্যাপক সংঘর্ষের পর এসডিএফের সঙ্গে সিরিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯: ৪৬
ব্যাপক সংঘর্ষের পর এসডিএফের সঙ্গে সিরিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে সিরিয়া সরকার ও কুর্দি-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)। চুক্তি অনুযায়ী, ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার এবং তাদের যোদ্ধাদের সিরীয় সেনাবাহিনীতে একীভূত করা হবে।

Advertisement

ইউফ্রেটিস নদীর তীরবর্তী কৌশলগত এলাকা ও তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়ে সিরীয় সরকারি বাহিনী ও এসডিএফের মধ্যে ব্যাপক সংঘর্ষের মধ্যে স্থানীয় সময় গতকাল রোববার চুক্তি হয়েছে। খবর আল জাজিরার।

দামেস্কে দেওয়া বক্তব্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, চুক্তির ফলে আল-হাসাকা, দেইর আজ-জোর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সরকারের কাছে হস্তান্তর করা হবে, যেগুলো এতদিন এসডিএফের নিয়ন্ত্রণে ছিল। তিনি বলেন, চুক্তির বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট আরব গোত্রগুলোকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, আইএসআইএল (আইএস) সংশ্লিষ্ট বন্দি ও শিবিরগুলোর দায়িত্বে থাকা এসডিএফ প্রশাসন ও নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এর ফলে এসব বন্দিশিবিরের পূর্ণ আইনি ও নিরাপত্তা দায়িত্ব সিরীয় সরকারের হাতে চলে যাবে।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া কেন্দ্রীয় সরকারের সামরিক, নিরাপত্তা ও বেসামরিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য এসডিএফ একটি প্রস্তাবিত তালিকা দেবে, যাতে জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত করা যায়।

সিরিয়ায় সরকার ও কুর্দি বাহিনীর সংঘর্ষে ঘরছাড়া হাজারো মানুষsyria kurdi

যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাকের সঙ্গে দামেস্কে বৈঠকের পর এই ঘোষণা দেন আল-শারা। বৈঠকে এসডিএফ প্রধান মাজলুম আবদির উপস্থিত থাকার কথা থাকলেও আবহাওয়ার কারণে তার সফর এক দিন পিছিয়ে যায়। কুর্দি সংবাদমাধ্যম রুদাও জানিয়েছে, সোমবার তিনি দামেস্ক সফরে গিয়ে প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে বৈঠক করবেন।

মার্কিন বিশেষ দূত টম ব্যারাক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) লেখেন, এটি একটি ‘গুরুত্বপূর্ণ মোড়’, যেখানে বিভাজনের পরিবর্তে অংশীদারিত্বের পথে এগোনো হয়েছে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফোনে আল-শারার সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়, সিরিয়ার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য জরুরি। তুরস্ক দীর্ঘদিন ধরে এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে আসছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতিকে দামেস্ক ও তাদের মিত্র তুরস্কের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। চুক্তি অনুযায়ী, এসডিএফ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর সামরিক ও বেসামরিক কর্তৃত্ব ধাপে ধাপে সরকারের হাতে হস্তান্তর করা হবে। পাশাপাশি সব সীমান্ত পারাপার পয়েন্ট এবং তেল ও গ্যাসক্ষেত্রের নিয়ন্ত্রণও নেবে সিরীয় সরকার।

এর আগে মার্চ মাসে এসডিএফকে সিরীয় সেনাবাহিনীতে একীভূত করার একটি সমঝোতা হলেও তা বাস্তবায়িত হয়নি।

বিষয়: সংঘাতসংঘর্ষযুদ্ধবিরতিসিরিয়াপ্রেসিডেন্টতুরষ্কসেনাবাহিনী
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল

  • ২

    ‘সবচেয়ে সুন্দর সময় যখন অ্যালবামটা করতেছিলাম’

  • ৩

    সরকার নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার ঝামেলায় ব্যবসায়ীরাও!

  • ৪

    সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হুতিদের হামলা

  • ৫

    দেশে রিকসিলিয়েশনের প্রধান দায়িত্ব কার?

সম্পর্কিত
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল

    ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল

    সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ থাকায় বাংলাদেশ থেকজে এখন পর্যন্ত ৮৬টি সৌদিগামী ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি।

  • সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হুতিদের হামলা

    সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হুতিদের হামলা

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে যায়, তবে তার ব্যপ্তি সীমিত ছিল। ইয়েমেনের হুতির বিদ্রোহীদের সঙ্গে সৌদির চলমান সংঘাতের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

  • গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    হোমা হুদফার বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থার নিয়মকানুন যখন প্রণয়ন করা হবে, তখন নারীদের অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। সাংবিধানিক সমতার পাশাপাশি তা কার্যকর করার সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানও থাকতে হবে।”

  • যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।