
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে যে অবস্থায় থাকছেন, তা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শেখ হাসিনা যে পরিস্থিতিতে ভারতে এসেছেন, সেটিই তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে।”
গত বছরের আগস্টে বাংলাদেশে অভ্যুত্থানের সময় শেখ হাসিনা দেশ ছাড়েন। টানা ১৫ বছরের শাসনামলে শেষ দিকে ছাত্র আন্দোলন দমনে কঠোর অবস্থানের অভিযোগ ওঠে তার সরকারের বিরুদ্ধে। যার পর দেশজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে ঢাকার একটি ‘বিশেষ ট্রাইব্যুনাল’ তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়, যা দেশ–বিদেশে আলোচনার জন্ম দেয়।
শেখ হাসিনা যত দিন ইচ্ছা তত দিন ভারতে থাকতে পারবেন কি না জানতে চাইলে জয়শঙ্কর বলেন, “দেখুন, এটা একটা ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি সেই পরিস্থিতি স্পষ্টভাবে একটি ফ্যাক্টর, যা তার জন্য কী ঘটবে তা নির্ধারণ করে। তবে আবারও বলছি, এটা এমন কিছু যার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে।”
সাক্ষাৎকারে জয়শঙ্কর ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান সরকার অতীত নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছিল। এখন তারা যদি সত্যিই পরিবর্তন চায়, তাহলে তাদের প্রথম কাজ হওয়া উচিত সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করা।“
তিনি আরও বলেন, “ভারত সবসময়ই চায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকুক। আমরা বাংলাদেশের ভালো চাই।”
জনগণের মতামতের ভিত্তিতে যেই সরকার আসুক, তারা যেন ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেয় এমন প্রত্যাশা ব্যক্ত করেন জয়শঙ্কর।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।