
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সিলেটের রিকাবীবাজারে অবস্থিত সরকারি মিলনায়তনে কবি নজরুল অডিটোরিয়ামের নাম আবারও পরিবর্তন হচ্ছে। পূর্বের এম. সাইফুর রহমান নামেই অডিটোরিয়ামটি পুনর্বহাল করা হবে। আজ মঙ্গলবার অডিটোরিয়ামটি পরিদর্শন করে এ সিদ্ধান্ত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা এই অডিটোরিয়াম সংস্কারের জন্য ইতোমধ্যে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, “আমরা এম সাইফুর রহমান অডিটোরিয়াম নামেই অর্থ বরাদ্দ দেব। নামটি বড় করে লেখা থাকবে–যাতে মানুষের চোখে পড়ে। কিছু অতিরিক্ত খরচ হলেও সমস্যা নেই।”
সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, অডিটোরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় থাকায় যথাযথ তদারকি হচ্ছে না। তাই এটিকে সিটি করপোরেশনের আওতায় আনার প্রস্তাব করলে প্রতিমন্ত্রী সম্মতি জানান।
প্রতিষ্ঠাকালে মিলনায়তনের নাম ছিল সিলেট অডিটোরিয়াম। চারদলীয় জোট সরকারের আমলে সংস্কারের পর নামকরণ করা হয় প্রয়াত অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের নামে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে নাম বদলে রাখা হয় কবি নজরুল অডিটোরিয়াম। প্রায় দুই দশক পর বিএনপি পুনরায় ক্ষমতায় এসে আবারও আগের নাম ফিরিয়ে আনতে যাচ্ছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন