Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: আসিফ নজরুল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৩
আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দল ভারতে না যাওয়ার পেছনে নিজের সিদ্ধান্তেরই প্রধান ভূমিকা ছিল বলে জানিয়েছেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে নিজ অবস্থানের স্পষ্ট ব্যাখ্যা দেন তিনি।

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?’ শিরোনামের ওই লেখায় আসিফ নজরুল উল্লেখ করেন, “ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি তখনকার ক্রীড়ামন্ত্রী হিসেবে মূলত আমারই ছিল। আমি নিজেই এ কথা একাধিকবার প্রকাশ্যে বলেছি। তাই এতোদিন পর ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিষয়টি তদন্ত করে তা প্রকাশের কী এমন কারণ ঘটলো বুঝলাম না।”

আসিফ নজরুলের দাবি, “ঘটনার সূত্রপাত উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে আইপিএল থেকে অপমানজনকভাবে বাদ দেওয়া থেকে। এর পরপরই আমরা নিরাপত্তাহীনতার আশঙ্কা এবং বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা জানাই।”

Advertisement
Advertisement
Advertisement

আসিফ নজরুল লিখেন, “আমাদের আশঙ্কা যে অমূলক ছিল না, আইসিসির প্রথম রিপোর্টেই তার স্বীকৃতি ছিল। সেখানে ভারতে নিরাপত্তা-আশঙ্কার তিনটি কারণ উল্লেখ করা হয়েছিল—বিশ্বকাপের দলে মুস্তাফিজ থাকলে, বাংলাদেশের সমর্থকরা মুক্তভাবে ঘোরাফেরা করলে এবং বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপটে। বিবিসি বাংলা ওই রিপোর্টের হুবহু বাংলা অনুবাদও প্রকাশ করেছিল। এই পরিস্থিতিতে আমরা ভারতে খেলতে যাবো কেন?”

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি কী বার্তা দিচ্ছে?ducsu

সাবেক উপদেষ্টা লিখেন, “আমরা শেষ পর্যন্ত অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্য বহু চেষ্টা করেছি। কোনো কোনো দেশ থেকে সমর্থনও পেয়েছিলাম। কিন্তু সম্ভবত আইসিসির নেতৃত্বে ভারতীয়দের আধিপত্যে থাকার কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদেরকে ভারতে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি।”

আসিফ নজরুল ফেসবুকে লিখেন, “আমাদের সিদ্ধান্তের পেছনে তিনটি বিষয় ছিল অত্যন্ত পরিষ্কার—দেশের মর্যাদা, আমাদের ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং আগামী নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা।”

“সে সময় বলা হয়েছিল, বিশ্বকাপ না খেললে বিদেশি দলগুলোর সঙ্গে বাংলাদেশের খেলা বন্ধ হয়ে যাবে। আমাদের ক্রিকেট বোর্ডের নানা উদ্যোগে সেই আশঙ্কাও শেষ পর্যন্ত দূর হয়েছিল।”

সাবেক উপদেষ্টা লিখেন, “আমি মনে করি, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। একটি ছোট দেশ বলে কেউ আমাদের ইচ্ছেমতো অপমান করবে, আর আমরা সবসময় তা মুখ বুঝে মেনে নিবো এমন প্রত্যাশা করা ঠিক নয়। আমি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বে বিশ্বাসী । মাথা নত করে সব মেনে নেয়াতে না।”

এর আগে, মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংবাদ সম্মেলনে তিন সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করে। কমিটি জানায়, বিশ্বকাপে অংশ নিতে জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুত ছিলেন এবং বিভিন্ন দিক বিবেচনায় বাংলাদেশের ওই আসরে অংশ নেয়া উচিত ছিল।

বিষয়: উপদেষ্টাবিসিবিভারতক্রিকেটআইসিসিবিশ্বকাপ
সর্বশেষ
  • ১

    অধিনায়কত্ব ছাড়তে চান নিগার, ‘সিদ্ধান্ত’ নেয়নি বিসিবি

  • ২

    বাংলাদেশকে নিয়ে কী বলছে মুডি’স রেটিং?

  • ৩

    ‘কিছু ব্যক্তির হাতে পুরো আইন প্রণয়ন প্রক্রিয়াটি জিম্মিদশায় আছে’

  • ৪

    ‘যে কোনো সরকারি অফিসে গেলে কিছুটা ভৃত্য বা প্রজার মতো আচরণ পেতে হয়’

  • ৫

    ‘রাষ্ট্রীয় মদতে, বা রাজনৈতিক কারণে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে নাই’

সম্পর্কিত
  • অধিনায়কত্ব ছাড়তে চান নিগার, ‘সিদ্ধান্ত’ নেয়নি বিসিবি

    অধিনায়কত্ব ছাড়তে চান নিগার, ‘সিদ্ধান্ত’ নেয়নি বিসিবি

    সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার জেরে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে এশিয়ান গেমস শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত পদক

  • বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ থেকে ‘স্থিতিশীল’

    বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ থেকে ‘স্থিতিশীল’

    বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ বা নেতিবাচক থেকে ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডিস। তবে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বি২’ অপরিবর্তিত রেখেছে সংস্থাটি।

  • যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • ঢাবিতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

    ঢাবিতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার পৃথক দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।