
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, “পরিবর্তন করতে হলে একটাই পথ, সেটা হলো— বিএনপি সরকারের পতন ঘটাতে হবে।”
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত এক সেমিনারে নাসীর এ কথা বলেন।
সেমিনারে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কোপাত, এখন ছাত্রদল কোপাচ্ছে। আগে যুবলীগ কোপাত, এখন যুবদল কোপাচ্ছে। আমরা এ ব্যবস্থার পরিবর্তন চাই। পরিবর্তন করতে হলে একটাই পথ, সেটা হলো–বিএনপি সরকারের পতন ঘটাতে হবে। হয় বিএনপি সরকারের পতন, অথবা বিএনপিকে সংস্কার মেনে নিতে হবে। যদি সংস্কার মেনে না নেয়, তাহলে বাংলাদেশে অবশ্যই তাদের পতন হবে।”নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। আগামী নির্বাচন গণতান্ত্রিক হতে হবে। যদি না হয়, তাহলে তারেক রহমানের বিদায়ঘণ্টা বেজে যাবে। তারেক রহমান থাকতে পারবে না, যদি সংস্কার বাস্তবায়ন না করে। ছাত্রদল-যুবদল তো অনেক পরের কথা।”
গত নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, “আমরা ন্যায় এবং গণতন্ত্রের ভিত্তিতে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশেকে (বিএনপির হাতে) তুলে দিলাম। কিন্তু সেখানে গণতন্ত্রের কোনো ছোঁয়া দেখতে পাইনি। এটা আমি নিজেও এক্সপেরিয়েন্স করে দেখেছি। বাংলাদেশে এই নির্বাচন সঠিক হয়নি। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে।”
নাসীর বলেন, “নির্বাচনের আগে আমরা বলেছিলাম, তিনটি জিনিস বাস্তবায়ন করতে হবে। যেহেতু নতুন সংবিধান হয়নি, সেজন্য আমরা একটু পিছিয়েছি। একটি সংস্কার কমিশন হবে এবং সংস্কার বাস্তবায়ন করতে হবে। ১৪০০ শহীদের খুনির বিচার করতে হবে। সেটাও বাস্তবায়ন হয়নি। আমরা এখন যে পর্যায়ে এসেছি, শেখ হাসিনা ফ্যাসিস্ট সিস্টেমের ওপরে এসে তারেক রহমান বসেছে। বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয়নি।”
সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ আরও অনেকে বক্তব্য দেন

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন