Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আসামে ট্রেনের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, লাইনচ্যুত পাঁচ কামরা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১: ০৮
আসামে ট্রেনের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, লাইনচ্যুত পাঁচ কামরা

ভারতের আসামের হোজাই জেলায় সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি হাতির পালের সংঘর্ষে অন্তত আটটি হাতি মারা গেছে এবং একটি হাতির শাবক আহত হয়েছে। এ সময় ইঞ্জিনসহ পাঁচটি কোচ লাইনচ্যুত হয়।

Advertisement

স্থানীয় সময় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসটি হাতির পালের ওপর উঠে গেলে ইঞ্জিনসহ পাঁচটি কোচ লাইনচ্যুত হয়। তবে এই দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দুর্ঘটনায় আটটি হাতির মৃত্যু হয়েছে এবং একটি আহত শাবককে উদ্ধার করা হয়েছে বলে ভারতের বন দফতরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

Advertisement
Advertisement
Advertisement
ইউক্রেনের ওদেসা বন্দরে রাশিয়ার হামলা, নিহত ৭Ukraine

পিটিআই সূত্রে জানা গেছে, নয়াদিল্লিগামী এই ট্রেনটি ২টা ১৭ মিনিটের দিকে দুর্ঘটনার কবলে পড়ে। সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসটি মিজোরামের সাইরাং (আইজলের কাছে) থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত চলাচল করে।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করতে দুর্ঘটনা মোকাবিলা ট্রেন ও রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের চালক লাইনে হাতির পাল দেখতে পেয়ে ইমারজেন্সি ব্রেক চাপেন। তবুও হাতিগুলোর ট্রেনের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে ও ট্রেন লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার ফলে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

ট্রেনের সঙ্গে হাতির সংঘর্ষে গত পাঁচ বছরে ভারতে অন্তত ৭৯টি হাতির মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় পরিবেশ মন্ত্রণালয়।

বিষয়: নিহতট্রেন দুর্ঘটনারেলট্রেনহাতিআসামভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”