Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ অক্টোবর, ২০২৬
২০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ অক্টোবর, ২০২৬
২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

গাজায় ইসরায়েলি হামলায় চারজন নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৭: ৫৩
গাজায় ইসরায়েলি হামলায় চারজন নিহত
ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি আকরাম ইয়াসিন ও তার স্ত্রী দিনা আবু বকরের স্বজনদের আহাজারি। গাজা সিটি। ২০ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে এক দম্পতি এবং ১৭ বছর বয়সী এক কিশোরসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চিকিৎসাকর্মীরা জানান, গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় আকরাম ইয়াসিন ও তার স্ত্রী দিনা আবু বকর নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ওই এলাকায় একজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

Advertisement
Advertisement
Advertisement

দক্ষিণ গাজার খান ইউনিসে কিজান আল-নাজ্জার এলাকার কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে বলে চিকিৎসাকর্মীরা জানান। এ ছাড়া, গাজা সিটির পূর্বাঞ্চলের জইতুন উপশহরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরেকজন নিহত হয়েছেন। এ নিয়ে মঙ্গলবার নিহতের সংখ্যা বেড়ে অন্তত চারজনে দাঁড়িয়েছে।

গুলির এই দুটি ঘটনা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গাজা সিটির অ্যাপার্টমেন্টে হামলার পর ফিলিস্তিনিরা সেখানে গিয়ে ধ্বংসযজ্ঞের চিত্র দেখে। পরে নিহত দম্পতির জানাজায় অংশ নিতে তারা জড়ো হয়।

নিহত আকরাম ইয়াসিনের ভাই মাহমুদ ইয়াসিন বলেন, “আমাদের তো যুদ্ধবিরতির মধ্যে থাকার কথা। কিন্তু সত্যি বলতে, আমরা যুদ্ধবিরতি বা তেমন কিছুই দেখতে পাচ্ছি না। যুদ্ধ এখনো চলছে, হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে এবং গোলাবর্ষণও বন্ধ হয়নি।”

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহতA Palestinian man inspects the site of an Israeli strike on a tent in Khan Younis, in the southern Gaza Strip, October 12, 2026. REUTERS

ইসরায়েলের দাবি, হামাস যোদ্ধারা আবার অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোষ্ঠীটির ওপর হামলা জোরদার করেছে ইসরায়েল।

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি আকরাম ইয়াসিন ও তার স্ত্রী দিনা আবু বকরের মরদেহের পাশে মেয়ে দেমার আহাজারি। গাজা সিটি। ২০ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স
ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি আকরাম ইয়াসিন ও তার স্ত্রী দিনা আবু বকরের মরদেহের পাশে মেয়ে দেমার আহাজারি। গাজা সিটি। ২০ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

তবে হামাস হামলা চালানোর চেষ্টা করছে বা নিজেদের অস্ত্রভান্ডার পুনর্গঠন করছে—এমন অভিযোগ অস্বীকার করেছে। গাজায় শান্তি প্রতিষ্ঠার চুক্তি ভন্ডুল করার জন্য ইসরায়েলকে দায়ী করেছে গোষ্ঠীটি।

এক বছর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে শেষ পর্যন্ত গাজা পুনর্গঠনের কথা রয়েছে। কিন্তু সংঘাতের অবসান ঘটাতে চুক্তিটি বাস্তবায়নের ক্ষেত্রে সামান্যই অগ্রগতি হয়েছে। চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তও রয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের দাবি, একই সময়ে গাজায় যোদ্ধাদের হামলায় তাদের চার সেনা নিহত হয়েছে।

বিষয়: নিহতগুলিগাজা উপত্যকামধ্যপ্রাচ্যহামলাসেনাবাহিনীফিলিস্তিনবিমান হামলাগাজা
Advertisement
সর্বশেষ
  • ১

    এইচএসবিসির ইসলামিক ফান্ড কীভাবে ইসরায়েলের কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছে, বিতর্ক কেন?

  • ২

    আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

  • ৩

    ‘ইচ্ছাকৃত’ গাড়িচাপায় অস্ট্রেলীয় আইনপ্রণেতার এক পা বিচ্ছিন্ন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

  • ৪

    বরিশাল বিভাগে গত ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ১৯১

  • ৫

    গাজায় ইসরায়েলি হামলায় চারজন নিহত

সম্পর্কিত
  • আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

    আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

    রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এক জনসভায় ডিজিটাল বোতাম চেপে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

  • ‘ইচ্ছাকৃত’ গাড়িচাপায় অস্ট্রেলীয় আইনপ্রণেতার এক পা বিচ্ছিন্ন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

    ‘ইচ্ছাকৃত’ গাড়িচাপায় অস্ট্রেলীয় আইনপ্রণেতার এক পা বিচ্ছিন্ন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

    স্বতন্ত্র আইনপ্রণেতা হেলেন হেইনস সোমবার মেলবোর্নের উত্তরে ছোট গ্রামীণ শহর ওয়াঙ্গারাটায় হামলার শিকার হন। রাতে তার অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

  • বরিশাল বিভাগে গত ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ১৯১

    বরিশাল বিভাগে গত ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ১৯১

    বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৭৯ জন। এ সময়ে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে।

  • হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৯

    হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৯

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫৯ শিশু।