
রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
চট্টগ্রামের হালিশহর এলাকায় বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে গোলবারের নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত মাহিদুল (১৮) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামের কলসির দীঘির পাড় এলাকায় থাকতেন।
মাহিদুলের দুলাভাই মো. রবিউল চরচাকে বলেন, “সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়েছিল সে। গোল দেওয়ার পর লোহার বারপোস্টের সাথে ঝুলে উল্লাস করার সময় সেটি তার গায়ের ওপর পড়লে বুকে ব্যথা পায়।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, হাসপাতালে নিয়ে আসার পর মাহিদুলকে মৃত ঘোষণা করা হয়।

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন– বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে এবং প্রকৃত অর্থে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।