ads

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
প্রতীকী ছবি। ছবি: এআই দিয়ে তৈরি

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার আজ বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা আদেশে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।

এর আগে গতকাল রাতেই পৃথক দুই আদেশে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীন বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে গত তিনদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মোট ৩৯৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সম্পর্কিত