চরচা প্রতিবেদক

রাজধানীর শাজাহানপুর থানার শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে ফাহিম আরাফাত (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলের দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফাহিম আরাফাত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রিসিপশনে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। তার বাড়ি উত্তরা দক্ষিণখান থানার পণ্ডিতপাড়া এলাকায়। তবে চাকরির কারণে তিনি শাজাহানপুরের শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ফাহিমের ছোট ভাই ফাহমিদ জানান, ফাহিম মূলত উত্তরায় পরিবারের সঙ্গে থাকতেন। তবে দায়িত্বের সুবিধার্থে শান্তিবাগের ওই বাসায় একটি কক্ষ ভাড়া নেন এবং সপ্তাহে কয়েকদিন সেখানে অবস্থান করতেন।
তিনি আরও জানান, সকালে পুলিশ ফোন করে তার ভাইয়ের মৃত্যুর খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে পরিবারের দাবি, ফাহিম শান্ত স্বভাবের ছিলেন এবং তার সঙ্গে কারো কোনো বিরোধ বা মান-অভিমান ছিল না। এ কারণে তারা এ ঘটনাকে সন্দেহজনক মনে করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাজাহানপুর থানা পুলিশকে জানানো হয়েছে।