
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের ভোটগ্রহণে কারচুপি ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কাছে এ দাবি জানান তিনি।
নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তুলি বলেন, “ভোট শেষ হওয়ার পর গতদিন রাত গেলো, আজকে পর্যন্ত পরিষ্কার করা হয়নি ১৪ আসনের প্রতিটি কেন্দ্রের ফলাফল কী হয়েছে। এটার মানেটা কি।”
তিনি আরও বলেন, “১৫ বছর পরে যখন আমরা এখানে দাঁড়িয়ে সেই নির্বাচনে কেন এত অসংগতি! আমরা এটা জানতে চাই। এই একটা আসনে কেন এমন কুক্ষিগতভাবে এই কাজগুলো করা হলো। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। আমাদের জানাতে হবে, স্থগিত করে পুন:নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে।”
বিএনপির এ প্রার্থী অভিযোগ করে বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ দিচ্ছি। একমাত্র একটা আসন যেখানে সকাল থেকেই কিছু কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি। এরপর প্রশাসনের একটি অংশ দ্বারা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আমাদের কর্মীদের মারধর করেছে। বিভিন্ন কেন্দ্রে ভিতরে ভোটগ্রহণ এতো স্লো ছিলো যে, প্রত্যেক ভোটারের অভিযোগ দিয়েছিলো তাদেরকে দুই ঘণ্টা-তিন ঘণ্টা করে দাঁড় করিয়ে রেখেছে। মধ্য দুপুরে আমার পোলিং এজেন্টদেরকে আনসার দ্বারা স্বাক্ষরিত করানো হয়। কেনো আমার নির্বাচন শেষ করার আগে তাদেরকে স্বাক্ষর দিতে বলা হয়েছিলো।”
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।