চরচা ডেস্ক

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন, সে বিষয়ে আলোচনা করে নিজেদের মত জানানোর কথা বলেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “আমার তো বক্তৃতাটা (প্রধান উপদেষ্টার ভাষণ) শোনার সুযোগ হয়নি। আমি এখানেই বৈঠকে ছিলাম। কীভাবে, কোন প্রক্রিয়ায় বা কোন প্রস্তাবের ভিত্তিতে তিনি বলেছেন–সেটা বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না।”
তিনি আরও বলেন, “বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এলে আমরা কমিশনে বসে আলোচনা করব, তারপরই মতামত জানানো সম্ভব হবে। এখনই কোনো মন্তব্য দেওয়া সঠিক নয়।”
সিইসি বলেন, “আমরা ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। তবে গণভোট সংক্রান্ত বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জানার পরই তারা মন্তব্য করতে পারবেন।”

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।