Advertisement

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি-ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ বুধবার হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

Advertisement

আদেশে বলা হয়, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভার আহ্বান করে। একই সময়ে ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে।

দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। এর ফলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও শান্তিশৃঙ্খলা বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে পৌর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার বিধান মোতাবেক পাঁচ বা ততধিক লোকের সমাবেশ, জনসভা, মিছিল, স্লোফান, মাইকিং, পিকেটিং এবং বিকট শব্দ উচ্চারণসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো ধরনের কর্মকাণ্ডের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Advertisement

জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ জানান, জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

আদেশ বাস্তবায়নে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং পুরো পৌর এলাকায় মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।