Advertisement

দৌলতদিয়া ফেরিঘাটে ফের বাস পড়ে গেল পদ্মায়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

দৌলতদিয়া ফেরিঘাটে ফের বাস পড়ে গেল পদ্মায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের পন্টুন থেকে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়া থেকে ঢাকা অভিমুখী ‘এসবি পরিবহন’-এর বাসটি সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটের দিকে ৭ নম্বর টার্মিনালের পন্টন থেকে নদীতে পড়ে যায়।

সাথী দাস জানান, বাসটি যখন নদীতে পড়ে, তখন সেটির ভেতরে কোনো যাত্রী ছিল না। তিনি বলেন, ‘‘পন্টুন কাছাকাছি পৌঁছানোর আগেই বাসের সব যাত্রী নেমে গিয়েছিলেন। ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’’ সেই সাথে কোনো নিখোঁজের অভিযোগও পাওয়া যায়নি বলে যোগ করেন তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাওয়া এই ইউএনও জানান, স্থানীয়দের সহায়তায় বাসের চালক ও তার সহযোগীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

ঘটনার খবর পেয়ে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ হামজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এর আগে, গত ২৫ মা প্রায় ৪০ জন যাত্রী নিয়ে আরেকটি বাস পন্টুন থেকে এই প্রমত্তা নদীতে পড়ে গিয়েছিল। এতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়।