
ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে মেহগনি গাছের সঙ্গে একই দড়িতে নারী ও এক তরুণকে বেঁধে রাখা হয়েছে। এ সময় বেশ কয়েকজন নারী ও পুরুষের উপস্থিতি দেখা যায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের ব্যাবস্থা করা হবে। আজ বুধবার বিকেলে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের পন্টুন থেকে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় সুমনের কোলে থাকা সাড়ে ৩ বছরের মেয়ে কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে তলিয়ে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার রাতে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঢাকাগামী একটি বাস ফেরির ধাক্কায় ৪০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস