চরচা প্রতিবেদক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে তলিয়ে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার রাতে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
এই ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন, রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সদস্য সচিব হিসেবে এই কমিটিতে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীতে বাংলাদেশসহ মোট ছয়টি দেশের জাহাজ নিরাপদে পার হতে পারবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ তালিকায় থাকা বাকি দেশগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান এবং ইরাক।