
হারানো পাসপোর্ট দ্বিতীয়বার বা পরবর্তী প্রতি ইস্যুতে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা
দ্বিতীয়বার বা পরবর্তী প্রতিবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
রাজবাড়ীর পাংশা উপজেলার খামারডাঙ্গী গ্রামের কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে (৩০) শ্বাসরোধে হত্যা মামলার প্রধান অভিযুক্ত মিলন শেখকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন অভিযুক্তের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মিলন নিহত রুনা খাতুনের প্রতিবেশী।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আইয়ুব আলী খান বলেন, “এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি জানান, মামলার অপর দুই অভিযুক্ত অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।
রায়ের পর অভিযুক্ত মিলন শেখকে আদালত থেকে বের করে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়। এ সময় তাকে বিমর্ষ অবস্থায় দেখা যায়। তার স্ত্রী চম্পা খাতুন ও তার দুই শিশুসন্তান তখন উপস্থিত ছিল।
মিলনের স্ত্রী চম্পা খাতুন রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমার ছোট্ট দুই শিশুসন্তান নিয়ে আমি এখন কোথায় যাব। আমাদের প্রতি অবিচার করা হয়েছে। আমাদের আল্লাহ ছাড়া এখন কেউ নেই।”
নিহত রুনার ভাই ও মামলার বাদী রায়হান বিশ্বাস বলেন, মিলন শেখ আমার ছোট বোনের বাড়ি দেখাশোনা করত। বিকাশের টাকা এবং স্বর্ণালংকার নিতে আমার বোনকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমি তার মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলাম।”
আদালতের নথি সূত্রে জানা যায়, পাংশা উপজেলার মুচিদাহ খামারডাঙ্গী গ্রামের প্রবাসী আনিছুর রহমানের নতুন বাড়িতে ২০২৩ সালের ১৯ আগষ্ট রাত সাড়ে ১০টার দিকে মেয়ে সিনহা আক্তার (৯) ও দেড় বছর বয়সী ছেলে হুসাইনকে নিয়ে স্ত্রী রুনা খাতুন ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে ছেলে হুসাইন কাঁদতে থাকলে পাশে থাকা সিনহার ঘুম ভেঙে যায়। বিছানায় মাকে না পেয়ে বারান্দায় মিলনকে এবং উঠানে দুই পা বাধা মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে। এ সময় সিনহা চিৎকার দিলে মিলনসহ অজ্ঞাত দুজন পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে রুনার মরদেহ দেখতে পায়।
পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের ভাই রায়হান বিশ্বাস বাদী হয়ে সেদিন মিলনকে প্রধান অভিযুক্ত ও অজ্ঞাত দুজনকে অভিযুক্ত করে মামলা করেন। পুলিশ অভিযুক্ত মিলনসহ একই গ্রামের আলম হোসেনের ছেলে তেছেম সরদার (১৬) ও কাজেম জোয়াদ্দারের ছেলে রিয়াজ জোয়াদ্দারকে (১৫) গ্রেপ্তার করে।
ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৩৩ শতাংশ ছুঁইছুঁই, সংকট কতটা গভীর?
প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান অভিযুক্তের যাবজ্জীবন
চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
জেলা পর্যায়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিউটি রানী পাল
রাজশাহীতে পুঁইশাকের খেতে পড়ে ছিল ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমাসদৃশ বস্তু

হারানো পাসপোর্ট দ্বিতীয়বার বা পরবর্তী প্রতি ইস্যুতে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা
দ্বিতীয়বার বা পরবর্তী প্রতিবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

অস্ট্রেলিয়ায় জনসংখ্যা ও জন্মহার কমে যাওয়ার ঝুঁকির বিষয়ে সতর্কতা
ট্রেজারার জিম চালমার্স বলেন, “২০৬৬ সালের মধ্যে ৮৫ বছরের বেশি বয়সী অস্ট্রেলীয়দের সংখ্যা তিন গুণ হবে, ফলে স্বাস্থ্যসেবার ওপর আরও চাপ তৈরি হবে।”

ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
সোশ্যাল মিডিয়া যাচাইয়ের আওতায় আসা মানেই কোনো আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে ভিসা প্রত্যাখ্যানের মুখে পড়বেন—এমনটি পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় বলা হয়নি। বরং এটি ভিসা আবেদন যাচাই ও নিরাপত্তা মূল্যায়নের একটি অংশ হিসেবে কার্যকর হবে।

প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকায় বাংলাদেশি সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
অভিযানে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকার মেয়রের কার্যালয়।