Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইহুদিদের উৎসবে গুলি: বন্দুকধারী সাজিদ ভারতীয়!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩৫
ইহুদিদের উৎসবে গুলি: বন্দুকধারী সাজিদ ভারতীয়!

অস্ট্রেলিয়ার বন্দাই সমুদ্র সৈকতে হামলার ঘটনায় দুই বন্দুকধারীর মধ্যে একজন সাজিদ আকরাম মূলত ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। তবে ভারতে থাকা তার পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ সীমিত ছিল। আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে ভারতীয় পুলিশ।

Advertisement

তেলেঙ্গানা রাজ্য পুলিশ এক বিবৃতিতে বলছে, ‘‘পরিবারের সদস্যরা তার (সাজিদ) উগ্র মানসিকতা বা কার্যক্রম সম্পর্কে কিছু জানতেন না। এমনকি কী পরিস্থিতিতে তিনি উগ্রপন্থায় জড়িয়ে পড়লেন, সে বিষয়েও তারা কিছু জানাতে পারেননি।’’

এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ মঙ্গলবার জানায়, ইহুদিদের হানুক্কা উৎসবে হামলাকারী দুই ব্যক্তি হামলার আগে ফিলিপাইন ভ্রমণ করেছিলেন। ১৬ জন নিহতের এই ঘটনাতে মনে করা হচ্ছে, তারা ইসলামিক স্টেট (আইএস) দ্বারা অনুপ্রাণিত ছিলেন।

রোববারের এই হামলা গত প্রায় ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো এই হামলাকে ‘সন্ত্রাসী কার্যকলাপ’ হিসেবে তদন্ত করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সাজিদের ২৪ বছর বয়সী ছেলে এবং হামলায় অভিযুক্ত সহযোগী নাভিদ আকরাম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। অস্ট্রেলীয় পুলিশ মঙ্গলবার জানিয়েছে, দুই হামলাকারী গত মাসে ফিলিপাইন ভ্রমণ করেছিলেন এবং এই ভ্রমণের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

ফিলিপাইনের অভিবাসন কর্মকর্তারা জানান, তারা ১ নভেম্বর ম্যানিলা হয়ে দাভাও (দেশের দক্ষিণে) ভ্রমণ করেন এবং ২৮ নভেম্বর অস্ট্রেলিয়ায় ফিরে যান। বন্দাই হামলার মাত্র কয়েক সপ্তাহ আগে তারা ফিলিপাইন ছেড়েছিলেন।

কর্মকর্তারা আরও জানান, বাবা ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেছিলেন, আর ছেলে অস্ট্রেলিয়ার। তবে তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন বা ফিলিপাইনে কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন– এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো মেলেনি।

ফিলিপাইনে আইএস-সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলো সক্রিয় রয়েছে বলে জানা যায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা কেবল দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে দুর্বল দল হিসেবে কাজ করছে। ২০১৭ সালের মারউই অবরোধের সময় তাদের যে প্রভাব ছিল, তা এখন অনেক কমে গেছে।

বিষয়: নিহতহামলাঅস্ট্রেলিয়াপুলিশআইএসভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

  • ২

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

  • ৩

    সেমিকন্ডাক্টর শিল্প: বিলিয়ন ডলারের সম্ভাবনা, মিলিয়নে আটকে বাংলাদেশ

  • ৪

    ‘বোয়িং কেনার পর বাংলাদেশের সব ওষুধ যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফ্রি হয়ে গেছে’

  • ৫

    মোদিকে হটাতে কতক্ষণ লড়তে হবে বিরোধীদের

সম্পর্কিত
  • গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    হোমা হুদফার বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থার নিয়মকানুন যখন প্রণয়ন করা হবে, তখন নারীদের অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। সাংবিধানিক সমতার পাশাপাশি তা কার্যকর করার সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানও থাকতে হবে।”

  • যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

  • তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।