
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গেছে আমেরিকা। তাদের বিরুদ্ধে মাদক-সন্ত্রাসের অভিযোগ এনে নিউইয়র্কের একটি আদালতেও তোলা হয়েছে তাদের।
মাদুরো ও তার স্ত্রীকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার আইনি বৈধতা ও এর ফলাফল নিয়ে গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসে।
বৈঠকে জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল রেইনাল্ডো মনকাদা আকস্তা কারাকাসে আমেরিকার হামলাকে অবৈধ আখ্যায়িত করেন। মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ কারাকাসে হামলাকে ‘আইনশৃঙ্খলা রক্ষার অভিযান’ হিসেবে তুলে ধরেন।
মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘে চীনের উপপ্রতিনিধি সান লেই বলেন, আমেরিকার অবৈধ ও হয়রানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানায় বেইজিং। আর ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ‘সশস্ত্র আগ্রাসনের’ নিন্দা জানান রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।
নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। বক্তব্যে গুতেরেস বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান না জানিয়ে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে আমেরিকা। এতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন