চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্যে প্রায় ৪০ দিন ধরে চলা যুদ্ধে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও আমেরিকা। তবে এই যুদ্ধবিরতি ঘোষণার পরই লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কথা জানায় রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে সেখান থেকে সরে এসে এখন এই পথে বাণিজ্যিক জাহাজের জন্য বিকল্প রুট ঘোষণা করেছে ইরান।
আইআরজিসি জানিয়েছে, সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের সুবিধার্থে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প রুট ঘোষণা করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যেসব জাহাজ এই প্রণালি অতিক্রম করতে চায়, তাদের আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ তেল পরিবহনের পথ । এই পথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে নাশকতা করতে পারে—এমন আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে দেশের সকল ইউনিটকে সর