Advertisement

খুলনায় সন্ত্রাসী ‘বেজী আলামিন’ গ্রেপ্তার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

খুলনায় সন্ত্রাসী ‘বেজী আলামিন’ গ্রেপ্তার
আলামিন ওরফে ‘বেজি’ আলামিন। ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বাইদে পাড়া এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি আলামিন ওরফে ‘বেজি’ আলামিনকে (২৯) গ্রেপ্তার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে দিঘলিয়ার ফরমায়েস খানা এলাকার মৃত সালামের ছেলে।

Advertisement

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার গভীর রাতে খুলনা জেলা ডিবি পুলিশ নগরীর খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে দিঘলিয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী ‘বেজী’ আলামিনকে গ্রেপ্তার করে। পরে আলামিনকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার চরচাকে বলেন, “গ্রেপ্তারকৃত আলামিন তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে দুটি হত্যা, একটি দস্যুতা ও একটি অন্যান্য মামলা আছে।”

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে বলেও জানান এই কর্মকর্তা।