
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গত ১৩ ডিসেম্বর রাতে ইসরায়েলের তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় ১ হাজার ৫০০ মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন। একই সময়ে জেরুজালেম, হাইফা ও দেশের অন্যান্য এলাকায়ও ছোট আকারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল গাজায় আটক থাকা সর্বশেষ জিম্মিদের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলা ঘিরে নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা তদন্তে একটি স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠন এবং চলমান দুর্নীতি মামলায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনো ধরনের ক্ষমা বা ছাড় না দেওয়া।
বিক্ষোভ সমাবেশে প্রস্তাবিত সামরিক বাহিনীতে ছাড় সংক্রান্ত আইনেরও তীব্র সমালোচনা করা হয়। বিক্ষোভকারীদের মতে, এই আইন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও দেশের সামাজিক সংহতির জন্য হুমকি তৈরি করবে। তারা নাগরিকদের প্রতি আহ্বান জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে।
প্রতিবাদকারীরা বর্তমান সরকারকে ইসরায়েলের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ সরকার’ হিসেবে অভিহিত করেন। তাদের অভিযোগ, সরকার একদিকে জিম্মিদের ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে একটি দীর্ঘস্থায়ী ও রাজনীতিকরণ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, জীবিত অবস্থায় অপহৃত ডজনখানেক মানুষ পরবর্তীতে বন্দদীশায় প্রাণ হারিয়েছেন।
বিক্ষোভকারী জানান, ইসরায়েলের চলমান সংকট ২০২৩ সাল থেকে শুরু হয়নি; এটি দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক ব্যর্থতার প্রতিফলন। তার মতে, দেশটি এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ইসরায়েলকে হয় ধর্মতান্ত্রিক ও কর্তৃত্ববাদী রাষ্ট্রব্যবস্থাকে মেনে নিয়ে সামনে এগোতে হবে, নতুবা স্বাধীন বিচারব্যবস্থা ও উদার গণতন্ত্র রক্ষার পক্ষে সোচ্চার হতে হবে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।