চরচা ডেস্ক

ইরানের টানা নবম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এ নিয়ে সাম্প্রতিক সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ খবর নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, টানা নবম রাতের অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, উপকূলীয় নজরদারি স্থাপনা, নৌ-সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণকেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্কে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার রাত ১০টায় এই হামলা শেষ হয় বলেও উল্লেখ করেছে তারা।
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর ইরানি সক্ষমতা আরও কমিয়ে আনতেই এই অভিযান চালানো হয়েছে।
সেন্টকমের বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীর প্রধান অর্থাৎ প্রেসিডেন্টের নির্দেশনায় মার্কিন সামরিক বাহিনী ইরানকে জবাবদিহিতার আওতায় আনছে।
একই সঙ্গে সেন্টকম বাহিনী সর্বোচ্চ সতর্ক, লক্ষ্যভেদী ও যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলেও এতে জানানো হয়।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ওপর নৌ-অবরোধ জারির অংশ হিসেবে তাদের বাহিনী ছয়টি বাণিজ্যিক জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে এবং অন্য একটি জাহাজকে অচল করে দিয়েছে।
এদিকে, ইরানের পরমাণু সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দেশটির নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।