Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘পুরোনো যন্ত্রাংশ’ ঘোষণায় বন্দরে এল বিএমডব্লিউ ও হাফ-কাট ট্রাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৩: ০৬
‘পুরোনো যন্ত্রাংশ’ ঘোষণায় বন্দরে এল বিএমডব্লিউ ও হাফ-কাট ট্রাক
চট্টগ্রাম বন্দরে গাড়ির ‘পুরনো যন্ত্রাংশ’ আনার ঘোষণা দিয়ে বিএমডব্লিউ রেসিং কারসহ বিভিন্ন গাড়ি আমদানির ঘটনা ঘটেছে। ছবি: চরচা

চট্টগ্রাম বন্দরে গাড়ির ‘পুরনো যন্ত্রাংশ’ আনার ঘোষণা দিয়ে বিএমডব্লিউ রেসিং কারসহ বিভিন্ন গাড়ি আমদানির ঘটনা ঘটেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি কনটেইনার থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

Advertisement

শুল্ক গোয়েন্দার যুগ্ম পরিচালক সাগর সেন চরচাকে বলেন, পুরনো গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান এসব পণ্য আমদানি করেছে। সেখানে একটি বিএমডব্লিউ রেসিং কার, একটি বিএমডব্লিউ ৭৪০আই মডেলের সামনের অর্ধাংশ এবং অর্ধেক কেটে আনা পাঁচটি ইসুজু ট্রাক রয়েছে। ট্রাকগুলোর কেবিনের ভেতরেও বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ প্যাক করে রাখা ছিল।

Advertisement
Advertisement
Advertisement

এই কর্মকর্তা আরও জানান, আমদানিকারক কোম্পানি মেসার্স আয়াজ অটো ইন্টারন্যাশনাল চট্টগ্রামের হালিশহরে ঠিকানা দিয়ে ব্যবসা করছে। এই চালানটির সিএন্ডএফ এজেন্ট আমিন (সিএন্ডএফ এজেন্ট) প্রাইভেট লিমিটেড। সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান থেকে চালানটি এসেছে।

পুরনো গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান এসব পণ্য আমদানি করেছে। ছবি: চরচা
পুরনো গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান এসব পণ্য আমদানি করেছে। ছবি: চরচা

সিআইআইডি কর্মকর্তা সাগর সেন বলেন, সন্দেহভাজন একটি পণ্যচালানের কায়িক পরীক্ষা করে ঘোষণার সঙ্গে পণ্যের বড় ধরনের অসামঞ্জস্য পাওয়া যায়।

সিগারেটের দামে হরিলুট: বাড়তি মুনাফা নাকি রাজস্ব ফাঁকির খেলা?smoking_cigerrete

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কায়িক পরীক্ষায় প্রথমে কমপ্লিট নকড ডাউন (সিকেডি) অবস্থায় একটি দুই আসনের বিএমডব্লিউ রেসিং কার মিলে। গাড়িটির মডেল এস ড্রাইভ ২৩আই, ইঞ্জিন সক্ষমতা প্রায় ২৫০০ সিসি। এই গাড়িটির আমদানির বৈধতা প্রয়োজনীয় নথি ও কারিগরি যাচাই শেষে নিশ্চিত করা হবে। আরও পাওয়া যায় বিএমডব্লিউ ৭৪০আই এর সামনের অর্ধাংশ। ২০১৬ মডেলের ওই গাড়ির ইঞ্জিনের ক্ষমতা প্রায় ৩০০০ সিসি। এছাড়া চালানটিতে ৫টি হাফ কাট ইসুজু ট্রাক পাওয়া যায়।

অধিদপ্তর বলছে, ঘোষিত পণ্য এবং বাস্তবে পাওয়া পণ্যের প্রকৃতি ও অবস্থার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য থাকায় ‘অসত্য’ ঘোষণা, ‘শুল্ক-কর ফাঁকির’ সম্ভাবনা এবং বিচ্ছিন্ন বা কাটা গাড়ি বিভিন্ন চালানে এনে পরে পুনঃসংযোজনের কোনো কৌশল ব্যবহৃত হচ্ছে কি না, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সাগর সেন বলেন, বিএমডব্লিউ ৭৪০আইয়ের বাকি অংশ কোথায় রয়েছে, সেটি অনুসন্ধান করা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট আমদানিকারকের অন্যান্য চালানের তথ্যও যাচাই করা হবে। বিভিন্ন তথ্য যাচাই শেষে শুল্ক অ্যাক্ট ২০২৩ এবং প্রযোজ্য অন্যান্য বিধিবিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়: আমদানিবন্দরচট্টগ্রামগাড়িচট্টগ্রাম নগরবিএমডব্লিউ
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি