Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পরিত্যক্ত খনিতে ভেসে উঠল ৫০ লাখ রুপির হীরা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৭: ৪৯
পরিত্যক্ত খনিতে ভেসে উঠল ৫০ লাখ রুপির হীরা
আখিলেশ পাল হীরা দেখাচ্ছেন। ছবি: সংগৃহীত

মাটির নিচে দুই বছরের কঠোর পরিশ্রম আর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভাগ্যের দেখা পেয়েছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পান্না জেলার সাতজন দিনমজুর। পলিমাটি ও বৃষ্টির পানির টানে মাটির উপর ভেসে ওঠা ১৭.৯৬ ক্যারেটের এক বিরল ও মহামূল্যবান হীরা খুঁজে পেয়েছেন তারা, যার আনুমানিক বাজারমূল্য অন্তত ৫০ লাখ ভারতীয় রুপি (প্রায় ৫৩ হাজার মার্কিন ডলার)।

Advertisement

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, পান্না জেলার সারোখা গ্রামের বাসিন্দা আখিলেশ পাল ও তার ছয় সহযোগী দুই বছর আগে সরকারি নিয়মে এক খণ্ড জমি ইজারা নিয়ে হীরা খোঁজা শুরু করেন। টানা এক বছর কোনো সাফল্য না পাওয়ায় হতাশা থেকে কাজ বন্ধ রেখে তারা পাশের অন্য একটি জায়গায় অনুসন্ধান চালান। সম্প্রতি ভারী বৃষ্টির পর আখিলেশ পুরানো খনিটি পরিদর্শনে গেলে মাটির উপরিভাগেই দ্যুতি ছড়াতে থাকা চকচকে পাথরটি দেখতে পান।

Advertisement
Advertisement
Advertisement

পান্না জেলার হীরা কর্মকর্তা রবি প্যাটেল পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেছেন, ১৭.৯৬ ক্যারেটের রত্নটি অত্যন্ত উন্নত মানের বা ‘জেম কোয়ালিটির’ হীরা।

হীরা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পান্নার সুখ্যাতি থাকলেও এর স্থানীয় অর্থনীতি চরম পিছিয়ে রয়েছে। এ অঞ্চলের অধিকাংশ শ্রমিক বড় ইজারাদারদের অধীনে দৈনিক মজুরিতে কাজ করায় রত্ন পেলেও তার সুফল পান না। তবে আখিলেশ ও তার সহযোগীরা নিজেরাই যৌথভাবে জমি ইজারা নেওয়ায় এই হীরার পুরো অর্থ তারা নিজেরা পাওয়ার অধিকার লাভ করেছেন।

সরকারি নিয়ম অনুযায়ী, আগামী অক্টোবর মাসের প্রথমার্ধে আয়োজিত ত্রৈমাসিক নিলামে হীরাটি বিক্রির জন্য তোলা হবে। নিলামে প্রাপ্ত চূড়ান্ত মূল্য থেকে ১২ শতাংশ সরকারি রয়্যালটি বা কর কেটে নেওয়ার পর অবশিষ্ট ৮৮ শতাংশ অর্থ সাত শ্রমিকের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হবে।

প্রত্যাশিত এই অর্থ পেয়ে তাদের দীর্ঘদিনের দারিদ্র্য কাটার পাশাপাশি নতুন জীবনের পথ উন্মোচিত হতে যাচ্ছে। অখিলেশ জানায়, চরম অর্থকষ্টের কারণে যে সদস্যরা এতদিন বিয়ে করতে পারেননি, এই অর্থ দিয়ে তারা এখন নতুন সংসার গড়ার পরিকল্পনা করছেন।

বিষয়: বিয়েভারতবিরলদিনমজুরশ্রমিক
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।