Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফেসবুকে সন্তান নিখোঁজের ‘নাটক’, অবশেষে দুই সন্তানকে হত্যার স্বীকারোক্তি বাবার

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৮: ৩৬
ফেসবুকে সন্তান নিখোঁজের ‘নাটক’, অবশেষে দুই সন্তানকে হত্যার স্বীকারোক্তি বাবার
বাবার সঙ্গে দুই সন্তানের পুরোনো ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে নিজের দুই শিশু সন্তানকে নির্মমভাবে হত্যার অভিযোগে বাবা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে নিজ সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন তিনি।

Advertisement

নিহত দুই শিশু হলো— মুহাদ্দিছ মিয়া (৬) এবং তার ছোট বোন তুলনা আক্তার (৩)। অভিযুক্ত কামরুল হাসান দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া মধুপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা তাকে সন্দেহভাজন মনে হলে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্তানদের নিয়ে বেড়ানোর উদ্দেশে সিলেটে যান কামরুল। দুই দিন অবস্থান শেষে রোববার বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে তিনি সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে দেন। এরপর সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবরের কাছের বড়কাপন এলাকায় ঘুমন্ত অবস্থায় তুলনাকে এবং দিরাই আসার পথে একটি মেডিকেল কলেজের সামনের হাওরে মুহাদ্দিছকে পানিতে ফেলে দেন।

ঘটনা ধামাচাপা দিতে সোমবার রাতে বাড়িতে ফিরে সন্তানরা নিখোঁজ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন কামরুল। তবে তার কথায় ও আচরণে অসঙ্গতি দেখা দিলে স্থানীয়দের সন্দেহ হয়।

পরবর্তীতে মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার বড়কাপন এলাকা থেকে শিশু তুলনা এবং বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ‘দেখার হাওর’ এলাকা থেকে মুহাদ্দিছের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আটক কামরুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। চার সন্তানের মধ্যে প্রতিনিয়ত ঝগড়াবিবাদ নিয়ে অতিষ্ঠ হয়ে তিনি এই কাজ করেছেন বলে দাবি করেছেন। তবে পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যকার পারিবারিক কলহই এই মর্মান্তিক হত্যাকাণ্ডের মূল কারণ হতে পারে।

পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয়: সুনামগঞ্জঅপরাধজেলার খবরখুনসিলেট
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।