Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাভারে প্রেশার কুকারে পেঁচানো ‘শক্তিশালী’ বোমা নিষ্ক্রিয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৮: ১৬
সাভারে প্রেশার কুকারে পেঁচানো ‘শক্তিশালী’ বোমা নিষ্ক্রিয়
সাভারে ‘শক্তিশালী’ বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। ছবি: ইউএনবি

সাভারের সাধাপুর এলাকার একটি মসজিদের মাঠ থেকে উদ্ধার করা প্রেশার কুকার দিয়ে তৈরি একটি ‘শক্তিশালী’ বোমা নিরাপদে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বুধবার বিকেলে দীর্ঘ চার ঘণ্টার চেষ্টা চালিয়ে ডিএমপির বিশেষায়িত দলটি বোমাটি নিষ্ক্রিয় করে। এর আগে ভোররাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল স্কচটেপে পেঁচানো বোমাটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে সাধাপুরের ঘোড়া মসজিদ মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পরিত্যক্ত অবস্থায় দেখতে পান বাসিন্দারা। স্থানীয়দের দাবি, রাতে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি ফেলে রেখে চলে যায়। সন্দেহ হলে স্থানীয়রা ড্রামটি খুলে তার ভেতরে কয়েকটি পোশাক, একটি পবিত্র কোরআন এবং প্রেশার কুকারটি দেখতে পান। পরে কুকারটি বের করে মাঠে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, প্রেশার কুকারটি পর্যবেক্ষণ করে ভেতরে বোমা থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হলে সদস্যরা বিকেলে নিয়ন্ত্রিত পন্থায় সেটি নিষ্ক্রিয় করেন।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে গত ৩০ জুলাই সাভারের আশুলিয়ার খেজুরবাগান এলাকার ‘জয়ী জেনারেল স্টোর’-এর সামনে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে একইভাবে প্রেশার কুকার বোমা উদ্ধার করা হয়, যা পরে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

এদিকে মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ককটেলসহ আরিফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট স্থানীয় আব্দুল জলিলের চারতলা ভবনের নিচতলায় অভিযান চালায়।

অভিযানে আরও নয়টি বোমাসদৃশ বস্তু, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম এবং বিভিন্ন লিফলেট উদ্ধার করা হয়। ভবনমালিক আব্দুল জলিল ও তার মেয়ে ইলমা জানান, গত ২ আগস্ট আব্বাস আলী পরিচয়ে এক ব্যক্তি বাসাটি ভাড়া নিয়েছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, শ্যামপুর এলাকা থেকে মোট ১৪টি বোমা উদ্ধার করা হয়েছে। সাধাপুরের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয়: সাভারঅপরাধদুর্ঘটনাপুলিশডিএমপি
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ২

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ৩

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৪

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৫

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

সম্পর্কিত
  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।