
এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা
এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তাজিম (২২) নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে স্বদেশ প্রোপার্টিজ এলাকায় একটি ২০তলা নির্মাণাধীন ভবনের বেসমেন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী আরিফুল ইসলাম তুষার জানান, তিনি ও তাজিম একসঙ্গে কাজ করতেন। প্রায় দুই মাস আগে স্যানিটারি কাজে যোগ দেন তাজিম। ঘটনার সময় ভবনের বেসমেন্টে প্রায় একতলা সমান উঁচু স্থানে মইয়ে উঠে স্যানিটারির কাজ করছিলেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত মই থেকে পা পিছলে নিচে পড়ে যান তাজিম। এতে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি।
তাজিমের মামী শারমিন আক্তার জানান, রাত ৯টার দিকে স্বদেশ প্রপার্টিজের পক্ষ থেকে ফোন করে তাদের দুর্ঘটনার বিষয়টি জানানো হয়। পরে তারা জানতে পারেন, ২০ তলা নির্মাণাধীন ভবনের ৩ নম্বর বেসমেন্টে কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তাজিম।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেকের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ইয়ামিন মোল্লার ছেলে তাজিমের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার বড় কাজুলী গ্রামে। দুই ভাইয়ের মধ্যে তাজিম ছিলেন বড়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে তাজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা
এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সারা দেশে হামের প্রকোপে মোট মৃত্যুর সংখ্যা ১১০০-এর কাছাকাছি পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত (পূর্ববর্তী ২৪ ঘণ্টায়) হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘এভিয়েশন হাব’-এ পরিণত করার লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি উল্লে

ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেপ্তার সেই পুলিশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।