Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৪
এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা
কাবাডি। ছবি: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ফেসবুক

এশিয়ান গেমসের অন্যতম আকর্ষণ হলো, এই মহাদেশের বাইরে খুব বেশি পরিচিত নয় এমন কিছু খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। এখানে বেশ কয়েকটি আঞ্চলিক খেলা অনুষ্ঠিত হচ্ছে। যেমন সেপাক তাকরো, উশু কিংবা কুরাশ। তবে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে।

Advertisement
Advertisement
Advertisement

গেমসে অলিম্পিকের নিয়মিত খেলাগুলো থাকলেও একই মঞ্চে জায়গা করে নেয় এমন কিছু আঞ্চলিক খেলাও, যেগুলো চীন ও জাপানের মতো ক্রীড়া-পরাশক্তিদের আধিপত্যে থাকে না।

বার্তা সংস্থা এপির বরাতে ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কাবাডির উৎপত্তি ভারতীয় উপমহাদেশে বলে মনে করা হয়। খেলাটি এতটাই জনপ্রিয় যে, সেখানে পেশাদার কাবাডি লিগের খেলা হাজার হাজার দর্শক দেখে। এটি একটি দলীয় শারীরিক সংস্পর্শের খেলা। প্রাচীন ইতিহাস অনুযায়ী, শক্তি, ক্ষিপ্রতা, শ্বাস নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার দক্ষতা বাড়ানোর জন্য এই খেলা খেলা হতো।

Advertisement
Advertisement
Advertisement

কাবাডি খেলায় নেই কোনো বল, ব্যাট, গোল কিংবা র‌্যাকেট। এখানে ট্যাগ, ট্যাকল ও কুস্তির বিভিন্ন কৌশল দেখা যায়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে কাবাডি প্রদর্শনী খেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। তবে বিশ্বজুড়ে খেলাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।

কাবাডির সঙ্গে যুক্তরাষ্ট্রের স্কুলের মাঠে খেলা ‘রেড রোভার’ কিংবা ইংল্যান্ডের ‘ব্রিটিশ বুলডগ’ নামের খেলাগুলোর কিছুটা মিল রয়েছে।

এশিয়ান গেমসে ব্যবহৃত নিয়মে সাতজন করে খেলোয়াড় নিয়ে দুটি দল ছোট একটি কোর্টে প্রতিদ্বন্দ্বিতা করে। কোর্টটি আয়তাকার, তবে কাবাডির আরেক সংস্করণে বৃত্তাকার জায়গায় খেলা হয়।

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিততেও ব্যর্থ বাংলাদেশ acc

আক্রমণকারী দলের একজন খেলোয়াড়কে বলা হয় ‘রেইডার’। তিনি মধ্যরেখা পেরিয়ে প্রতিপক্ষের অংশে যান এবং ৩০ সেকেন্ডের মধ্যে যত বেশি সম্ভব খেলোয়াড়কে স্পর্শ করে, ট্যাকলের শিকার না হয়ে আবার মধ্যরেখা পেরিয়ে নিজের অংশে ফিরে আসার চেষ্টা করেন।

খেলাটি ২০ মিনিট করে দুই অর্ধে অনুষ্ঠিত হয়। প্রতিপক্ষের খেলোয়াড়কে স্পর্শ করতে পারলে কিংবা রেইডারকে থামাতে পারলে পয়েন্ট পাওয়া যায়।

এদিকে কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলেও এবারের এশিয়ান গেমসে নারী ও পুরুষ—দুই বিভাগেই শিরোপা জিতেছে ভারত। নারী ফাইনালে ভারত ৩৭-৩৪ পয়েন্টে ইরানকে হারায়। পুরুষ ফাইনালেও ভারত ইরানকে ৪০-৩৪ পয়েন্টে পরাজিত করে।

এবারের পুরুষ কাবাডিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ছিল ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান। বাংলাদেশ গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপের বিরুদ্ধে জয় পেলেও জাপান ও ভারতের বিরুদ্ধে হেরে যায়। ফলে বাংলাদেশ পুরষ দল সেমিফাইনাল বা নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

অন্যদিকে বাংলাদেশ নারী কাবাডি দলও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ‘গ্রুপ এ’-তে থাকা বাংলাদেশ নারী দল তাদের ৩টি ম্যাচের মধ্যে ১টি জয় এবং ২টি ম্যাচে পরাজয় বরণ করে। নারী দলও সেমিফাইনাল বা নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

বিষয়: খেলাকাবাডিএশিয়ান গেমসজাপানবাংলাদেশভারত উপমহাদেশে
সর্বশেষ
  • ১

    রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবা নিয়ে শঙ্কা

  • ২

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিস্ট দিবসের সেমিনার অনুষ্ঠিত

  • ৩

    এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা

  • ৪

    দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

  • ৫

    বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্পর্কিত
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

    দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

    সারা দেশে হামের প্রকোপে মোট মৃত্যুর সংখ্যা ১১০০-এর কাছাকাছি পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত (পূর্ববর্তী ২৪ ঘণ্টায়) হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

  • বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘এভিয়েশন হাব’-এ পরিণত করার লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি উল্লে

  • ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

    ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেপ্তার সেই পুলিশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

  • গুণী শিক্ষক সম্মাননার পরিধি বাড়ানো হচ্ছে: মাহ্দী আমিন

    গুণী শিক্ষক সম্মাননার পরিধি বাড়ানো হচ্ছে: মাহ্দী আমিন

    চলতি বছর বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। আজ সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার