Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিততেও ব্যর্থ বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪৫
এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিততেও ব্যর্থ বাংলাদেশ
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ছবি : এশিয়ান ক্রিকেট কাউন্সিল

শক্তিশালী ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের পরও টিকে ছিল একটা পদক জয়ের আশা। তবে ব্যাটিং ব্যর্থতার আরেকটি নাজুক প্রদর্শনীতে পাকিস্তানের কাছে হেরে শেষ হয়ে গেল সেটাও। এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্ট থেকে তাই খালি হাতেই ফিরতে হচ্ছে নিগার সুলতানার দলকে।

Advertisement
Advertisement
Advertisement

এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে হারের পর এশিয়ান গেমসেও দলটির বিপক্ষে বাজেভাবে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে সেই তুলনায় পাকিস্তান ‘সহজ’ প্রতিপক্ষ হওয়ায় অন্তত ব্রোঞ্জ পদক জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু একপেশে ম্যাচে হারতে হয়েছে ৩১ রানে।

Advertisement
Advertisement
Advertisement

বোলাররা অবশ্য পাকিস্তানের ইনিংসের প্রথম ভাগে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভালোই চেপে ধরেছিলেন। ১২তম ওভারে মাত্র ৬৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তানের মেয়েরা। তবে সাম্প্রতিক সময়ে নিগারদের নিয়মিত চিত্র মেনে এই পরিস্থিতি থেকে ম্যাচের লাগাম হারিয়ে ফেলে বাংলাদেশ।

এশিয়ান গেমস: ভারতের কাছে আরেকটি অসহায় আত্মসমর্পণbangladesh-women-india

ষষ্ঠ উইকেটে ৬৭ রানের জুটিতে বাংলাদেশকে ম্যাচ থেকে প্রায় ছিটকেই দেন আলিয়া রিয়াজ (২৫) ও অধিনায়ক ফাতিমা সানা (৪৫)। তাদের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৪৫ রান করে ফেলে পাকিস্তান।

টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ৫ ম্যাচে ১৩০ রানের বেশি করতে ব্যর্থ বাংলাদেশের জন্য তাই শুরু থেকেই কাজটা ছিল বেশ কঠিন। ২০ রানে ৩ উইকেট হারানোর চাপ অবশ্য অনেকটাই সামাল দেন নিগার ও শারমিন আক্তার মিলে।

তবে দ্রুত রান বের করার বদলে ওয়ানডে মেজাজে ব্যাট করে জয়ের সম্ভাবনা ক্রমেই মিলিয়ে দেয় এই জুটিই। ২৫ রান করতে ৩০ বল খেলেন নিগার। আর শেষ পর্যন্ত অপরাজিত থাকা শারমিন সর্বোচ্চ ৪৫ রান করেন মাত্র ১০২ স্ট্রাইক রেটে।

তাদের ৪৭ রানের জুটি দলের জন্য তাই ফলপ্রসূ আর হয়নি। ২০ ওভার খেলে টেনেটুনে ৭ উইকেটে ১১৪ রান করতে সমর্থ হয় বাংলাদেশ।

বিষয়: নারী ক্রিকেট বাংলাদেশ নারী ক্রিকেটএশিয়ান গেমস
সর্বশেষ
  • ১

    গাজী নজরুলের সংসদ সদস্য পদ কী বাতিল হবে?

  • ২

    নির্বাচনে টাকার খেলার কাছেই কি হেরে যাচ্ছেন বামপন্থীরা?

  • ৩

    ‘উচ্চকক্ষ হলে, ২০/৩০ বছরে মানুষ আগুন দিয়ে পুড়াইয়া দেবে’

  • ৪

    এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিততেও ব্যর্থ বাংলাদেশ

  • ৫

    জাতিসংঘে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • জাতিসংঘে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

    জাতিসংঘে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহ্দী আমিন।

  • ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ৩ মার্কিন সংবাদমাধ্যমের মামলা

    ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ৩ মার্কিন সংবাদমাধ্যমের মামলা

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো ও এমএস নাউ। হোয়াইট হাউসের ভেতরে প্রবেশে তাদের সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেওয়ার পর এই মামলা করা হয়। খবর বিবিসির।

  • গ্রীনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

    গ্রীনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন করে দুটি সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে মঙ্গলবার একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

  • জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

    জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

    জ্বালানি তেলের দাম বাড়ার পর কনটেইনার হ্যান্ডলিং চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়েছে বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ)।