
এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা
এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।
সারা দেশে হামের প্রকোপে মোট মৃত্যুর সংখ্যা ১১০০-এর কাছাকাছি পৌঁছেছে।
আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত (পূর্ববর্তী ২৪ ঘণ্টায়) হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে চলতি বছর দেশে হাম ও হামের লক্ষণ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্যের বরাতে বার্তা সংস্থা ইউএনবি জানায়, নতুন তিনটি মৃত্যুকে ‘সন্দেহভাজন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে মোট সন্দেহভাজন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৮ জনে। অন্যদিকে, ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া মৃতের সংখ্যা ১০১ জনেই অপরিবর্তিত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আরও ১ হাজার ২১৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। এর মাধ্যমে চলতি বছর মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনে। একই সময়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে নতুন ৯৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে, যা নিয়ে ল্যাবে পরীক্ষিত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৩০৮ জনে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন সন্দেহভাজন হাম রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা
এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।

বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘এভিয়েশন হাব’-এ পরিণত করার লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি উল্লে

ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেপ্তার সেই পুলিশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

গুণী শিক্ষক সম্মাননার পরিধি বাড়ানো হচ্ছে: মাহ্দী আমিন
চলতি বছর বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। আজ সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার