Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রথমবারের মতো জামায়াতের ‘হাফ সেঞ্চুরি’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ১৭
প্রথমবারের মতো জামায়াতের ‘হাফ সেঞ্চুরি’

বাংলাদেশের নির্বাচনে ইতিহাসের নিজেদের সেরা ফলটিই এসেছে জামায়াতে ইসলামীর জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলে এরইমধ্যে ৫০টির বেশি আসনে জিতেছে জামায়াত। এরআগে কোনো নির্বাচনে এত আসনে জয় পায়নি দলটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শুক্রবার সকাল পর্যন্ত অন্তত ৬০ আসনে জয়ী হয়েছে। আরও কিছু আসনে জয় পেতে পারে দলটি। বড় একটা দল নিয়েই ২০১৩ সালের পর জামায়াত সংসদে ফিরছে।

Advertisement
Advertisement
Advertisement

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার কারণে স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে নিষিদ্ধ হয় জামায়াত। ফলে ১৯৭৩ সালের নির্বাচনে অংশ নিতে পারেনি তারা। ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগের সঙ্গে জোট করে ইসলামিক ডেমোক্রেটিক লীগ (আইডিএল) নামে নির্বাচনে অংশ নেন জামায়াত নেতারা। সেবার ৬টি আসনে জয়ী হয়েছিল আইডিএল।

দুই দশক পর সরকার গঠনের পথে বিএনপিtarek-rahman-voting

১৯৮৬ সালে নিজ নামে নির্বাচনে অংশ নিয়ে ১০ আসন পায় জামায়াত। ১৯৯১ সালে রেকর্ড ১৮টি আসনে জেতে দলটি। তবে ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে সেই ধারা ধরে রাখতে পারেনি জামায়াত। সেবার ৩০০ আসনে অংশ নিয়ে তিনটিতে জয়ী হয় জামায়াত।

২০০১ সালে বিএনপির সঙ্গে জোট করে ভোটে অংশ নেয় জামায়াত। ৩১টি আসনে প্রার্থী দেয়। ১৭টিতে জয়ী জামায়াত ৪ দশমিক ৩ শতাংশ ভোট পায়। ওই নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের শরীক হয়ে প্রথমবারের মতো ক্ষমতার অংশীদার হয় জামায়াত। ২০০৮ সালে ৩৯ আসনে প্রার্থী দেয় দাঁড়িপাল্লা। ভরাডুবি হয়। ৪ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে মাত্র দুটি আসন পায়।

নির্বাচনের ফল ঘোষণায় ‘ষড়যন্ত্রের’ অভিযোগ জামায়াতেরবাংলাদেশ জামায়াতে ইসলামী

২০১৩ সালের আগস্টে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে। এর মাধ্যমে দলটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বন্ধ হয়। ২০১৪ সালে বিএনপির সঙ্গে নির্বাচন বর্জন করে। ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে জামায়াতের ২১ নেতা নির্বাচনে অংশ নেন। দুজন নির্বাচন করেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। তবে ‘রাতের ভোট’খ্যাত ওই নির্বাচনে জামায়াতের কেউ জয়ী হতে পারেননি।

২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনেও অংশ নেননি জামায়াত নেতারা। একই বছরের ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিষিদ্ধ অবস্থা থেকে মুক্তি মেলে জামায়াতের।

বিষয়:

নির্বাচন কমিশনারনির্বাচনজামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশন
১

কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বিডিএফসির নতুন কমিটি

২

রংপুরে ৪ খুন: তদন্ত, নাকি টিভি সিরিয়াল?

৩

বাহরাইনে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধন

৪

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

৫

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

সম্পর্কিত

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমি পুনরুদ্ধার, সীমানা সুরক্ষা এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১১টায় রুয়েট প্রশাসনিক ভবন থেকে র‍্যালি শুরু হয়ে রাজশাহীর তালাইমারিতে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানব

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত ও বক্তব্য নিয়ে ১৯টি প্রশ্ন তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। আজ শনিবার দুপুরে রংপুর নগরের জাহাজ কোম্পানি এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে

রাস্তায় ভ্যান না বসাতে বলায় ধাক্কাধাক্কি, যুবদল নেতার মৃত্যু

রাস্তায় ভ্যান না বসাতে বলায় ধাক্কাধাক্কি, যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের চান্দগাঁও থানার ওমর আলী মাতবর এলাকায় সড়কে রিকশা ভ্যান বসতে মানা করা নিয়ে বিরোধের জেরে ধাক্কাধাক্কিতে এক যুবদলনেতা মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ফজল আমিন নামের ওই যুবদল নেতার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

মক্কা চুক্তি: ভারত বলছে ‘নজর রাখছি’, আইনমন্ত্রী বলছেন ‘চলব নিজের মতো’

মক্কা চুক্তি: ভারত বলছে ‘নজর রাখছি’, আইনমন্ত্রী বলছেন ‘চলব নিজের মতো’

আলোচিত মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “তারা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন।” এদিকে, বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও এই ইস্যুতে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ চলবে নিজের মতো।