Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যে বার্তা দিয়ে শেষ হলো ব্রিকস শীর্ষ সম্মেলন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১৪
যে বার্তা দিয়ে শেষ হলো ব্রিকস শীর্ষ সম্মেলন
ব্রিকস পশ্চিমা নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোর বাইরে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। ছবি: রয়টার্স

ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গতকাল রোববার সম্মেলনের শেষ দিনে জোটের মূল সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি অংশীদার দেশগুলোর শীর্ষ নেতারাও অধিবেশনে যোগ দেন। এবারের সম্মেলনে বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সম্মেলনের প্রথম দিনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’। ৪৫ পৃষ্ঠার যৌথ ঘোষণায় মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে সর্বোচ্চ সংযমের আহ্বান জানানো হয়েছে। যৌথ বিবৃতিতে ব্রিকস কার্যক্রমে অংশীদার দেশগুলোর গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্বীকৃতি দেওয়া হয়।

সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে দেওয়া বক্তব্যে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হলে বিশ্ব উন্নয়ন ও সবার সমৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহব্যবস্থায় বাধা এবং জলবায়ু সংকট এখন বিশ্বজুড়ে মানুষের জীবনে ক্রমেই বেশি প্রভাব ফেলছে বলেও উল্লেখ করেন তিনি।

ব্রিকসের ১৮তম সম্মেলনের প্রথম দিনে যা বললেন বিশ্ব নেতারা BRICS

এবারের শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি’। যার অর্থ নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া বা ঘুরে দাঁড়ানো এবং উদ্ভাবন ও টেকসই উন্নয়নের জন্য সহযোগিতা বাড়ানো।

Advertisement
Advertisement
Advertisement

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ বলেছে, এবারের সম্মেলনে ব্রিকস বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার প্রতি সমর্থন জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের সংস্কার, বিশেষ করে নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথাও বলা হয়েছে।

জোটের নেতারা একতরফা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের বিরোধিতা করেছেন। জাতিসংঘের অনুমোদন ছাড়া দেওয়া নিষেধাজ্ঞারও সমালোচনা করেছেন তারা। এ ছাড়া বাড়তে থাকা শুল্ক ও শুল্কবহির্ভূত বাণিজ্য বাধার সমালোচনা করে ব্রিকস বলেছে, এগুলো বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

ডেইলি সাবাহ জানিয়েছে, সম্মেলনে ব্রিকস দেশগুলোর মধ্যে বাণিজ্যে স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়ানো এবং আন্তসীমান্ত অর্থ লেনদেনের ব্যবস্থা আরও শক্তিশালী করার পক্ষেও সমর্থন জানানো হয়েছে। খাদ্যনিরাপত্তা, জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর আহ্বানও জানানো হয়েছে।

বিষয়: ব্রিকসব্রিকস জোটব্রিকস শীর্ষ সম্মেলনভারতনয়াদিল্লিনরেন্দ্র মোদি
সর্বশেষ
  • ১

    প্লাটিলেট আসলে কেন কমে?

  • ২

    ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বরিস জনসন

  • ৩

    যে বার্তা দিয়ে শেষ হলো ব্রিকস শীর্ষ সম্মেলন

  • ৪

    মিয়ানমারে আবার বাড়ছে আফিমের চাষ, কিন্তু কার স্বার্থে?

  • ৫

    ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে শত শত মামলা করে বসে আছে’

সম্পর্কিত
  • ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বরিস জনসন

    ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বরিস জনসন

    পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের কাছে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগে একই রেলপথ দিয়ে অন্য একটি ট্রেনে যাতায়াত করেছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা।

  • ২৩ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দিল ববি

    ২৩ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দিল ববি

    ২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে অধ্যাপক পদোন্নতির বোর্ড বসা শুরু হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বাঁধায় পদোন্নতি আটকে যায়। গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় ২৪ জন শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতির বিষয়টি উত্থাপিত হয়। ওই সভায় ২৩ জনকে পদোন্নতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

  • আসিফ মাহমুদের বিরুদ্ধে আরও অর্থপাচারের অভিযোগ, তদন্ত করবে দুদক

    আসিফ মাহমুদের বিরুদ্ধে আরও অর্থপাচারের অভিযোগ, তদন্ত করবে দুদক

    সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অর্থপাচার, ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেন সংক্রান্ত নতুন অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ারল্যান্ড সফররত ট্রাম্প আজ রোববার সাংবাদিকদের এ কথা বলেন। চীনা বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।