Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ব্রিকসের ১৮তম সম্মেলনের প্রথম দিনে যা বললেন বিশ্ব নেতারা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৩৪
ব্রিকসের ১৮তম সম্মেলনের প্রথম দিনে যা বললেন বিশ্ব নেতারা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সম্মেলনে যোগ দিচ্ছেন। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে শান্তি ও সংযমের আহ্বান জানিয়ে একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছে ব্রিকস জোটভুক্ত দেশগুলো। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য, সরবরাহব্যবস্থা ও জ্বালানির নির্বিঘ্ন প্রবাহ বজায় রাখতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছে তারা। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শনিবার নয়াদিল্লিতে শুরু হয়েছে দুই দিনের ব্রিকস সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনে সভাপতিত্ব করছেন। এতে অংশ নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ অন্য নেতারা।

Advertisement
Advertisement
Advertisement

১১ সদস্যের এই জোটের সভাপতির দায়িত্ব এমন এক সময়ে ভারতের হাতে এসেছে, যখন মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ জ্বালানি ও নৌপরিবহনব্যবস্থায় সংকট তৈরি করেছে। পাশাপাশি শুল্কের চাপ এবং এসব সংকট মোকাবিলার পদ্ধতি নিয়ে জোটের সদস্যদের মধ্যেও মতপার্থক্য রয়েছে।

শনিবারের ঘোষণায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানানো হয়।

এতে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে বেসামরিক অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় ইচ্ছাকৃত হামলার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। ফিলিস্তিন বিষয়ে নিজেদের অবস্থানও পুনর্ব্যক্ত করেছে ব্রিকস। ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং দখলকৃত ভূখণ্ডের ভৌগোলিক ও জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের বিরোধিতা করেছে জোটটি

এবারের ব্রিকস সম্মেলন ঐক্যের মাইলফলক হতে পারে brics

এ ছাড়া গাজায় ইসরায়েলের সহিংসতা বন্ধ, জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা ইউএনআরডব্লিউএর প্রতি সমর্থন এবং ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নয়াদিল্লিতে রাষ্ট্রপ্রধানদের ব্রিকস অর্থনৈতিক সম্মেলনে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, জাতীয় মুদ্রায় লেনদেন চালুর পাশাপাশি মুদ্রার ঝুঁকি ব্যবস্থাপনা ও পারস্পরিক নিষ্পত্তির জন্য কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। তিনি বলেন, সীমিতসংখ্যক মুদ্রার ওপর নির্ভরশীল বর্তমান আর্থিক ব্যবস্থা ‘রাজনৈতিক অভিঘাতের কারণে ঝুঁকিপূর্ণ’ হয়ে পড়েছে।

পেজেশকিয়ান আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন আবারও দেখিয়ে দিয়েছে যে অর্থনৈতিক নিরাপত্তা জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা থেকে বিচ্ছিন্ন নয়। এর প্রভাব আঞ্চলিক স্থিতিশীলতা, এমনকি বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে।”

এদিকে যৌথ ঘোষণায় পশ্চিমা দেশগুলোর বাইরে আন্তসীমান্ত লেনদেনের ব্যবস্থা সম্প্রসারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সহযোগিতা এবং একতরফা নিষেধাজ্ঞা ও শুল্কের বিরোধিতার বিষয়ও উঠে এসেছে।

শনিবার সকালে নয়াদিল্লিতে পৌঁছান চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। গত সাত বছরের মধ্যে এটি তার ভারত প্রথম সফর। দুই দেশ সম্পর্কের উত্তেজনা কমিয়ে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।

সি চিনপিং বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্বের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির পরিবর্তনের মধ্যে যুদ্ধটি ওই অঞ্চলের মানুষের জন্য গুরুতর ক্ষতি ডেকে এনেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানায়।

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকে দুই নেতা সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হন। একই দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেন মোদি। সেখানে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা এবং জাহাজের নাবিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় পুতিন বলেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক ব্রিকসের দেশগুলোতে বাস করে। বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪০ শতাংশও এই জোটের দেশগুলোর দখলে। বিশ্বের মোট ভূখণ্ডেরও একটি বড় অংশ ব্রিকসের অন্তর্ভুক্ত।

পুতিন বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলেন। তিনি শুল্ক, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপেরও সমালোচনা করেন। পাশাপাশি ব্রিকসের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়িয়ে আরও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানান।

ব্রিকস সম্মেলনের এবারের এজেন্ডা কী, কেন গুরুত্বপূর্ণ?BRICS

সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোও অংশ নিচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি হিসেবে আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান অংশ নিয়েছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পরিবর্তে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা সম্মেলনে যোগ দিয়েছেন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যক্ষর নিয়ে ব্রিকস নামটি গঠিত। পশ্চিমা দেশগুলোর প্রভাবাধীন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে নিজেদের প্রভাব বাড়ানোর লক্ষ্যে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট হিসেবে ২০০৬ সালে ব্রিকস গঠিত হয়। পরে এতে আরও কয়েকটি দেশ যুক্ত হয়েছে।

সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত রয়েছেন।

একটি রুদ্ধদ্বার অধিবেশনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আন্তর্জাতিক নৌ চলাচলের স্থিতিশীলতা ও স্বাধীনতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও সরবরাহব্যবস্থায় নেতিবাচক প্রভাব নিরাপত্তা ও উন্নয়নের ঘনিষ্ঠ সম্পর্ককে স্পষ্ট করে তুলেছে।

বিষয়: যুদ্ধসি চিনপিংজ্বালানিনরেন্দ্র মোদিসম্মেলনভ্লাদিমির পুতিনব্রিকসব্রিকস সম্মেলনগাজামাসুদ পেজেশকিয়ান
সর্বশেষ
  • ১

    বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

  • ২

    ব্রিকসের ১৮তম সম্মেলনের প্রথম দিনে যা বললেন বিশ্ব নেতারা

  • ৩

    সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

  • ৪

    পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি

  • ৫

    গাজী নজরুলকে কি দলে ফেরাবে জামায়াত?

সম্পর্কিত
  • ব্রিকস সম্মেলনের এবারের এজেন্ডা কী, কেন গুরুত্বপূর্ণ?

    ব্রিকস সম্মেলনের এবারের এজেন্ডা কী, কেন গুরুত্বপূর্ণ?

    এই জোটকে পশ্চিমা ধনী দেশগুলোর নেতৃত্বাধীন অর্থনৈতিক জোটগুলোর বিকল্প হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নয়াদিল্লিতে পৌঁছান। তারা মোদির সঙ্গে আলাদা বৈঠকও করেন।

  • ৯/১১: কী আছে ২৫ বছর পর প্রকাশিত গোপন নথিতে

    ৯/১১: কী আছে ২৫ বছর পর প্রকাশিত গোপন নথিতে

    পোর্টালে নথির এই প্রথম ধাপের প্রকাশটি কেবল শুরু মাত্র বলে জানান ব্যাঙ্কস। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে আরও তথ্য প্রকাশ্যে আনা হবে এবং নতুন নথি আসার সাথে সাথে জনগণকে জানানো হবে।

  • দেশে ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়াবহ?

    দেশে ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়াবহ?

    একসময় ডেঙ্গুকে বর্ষাকালের রোগ হিসেবেই দেখা হতো। কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। শরৎ পেরিয়ে হেমন্তও যখন দরজায় কড়া নাড়ছে, তখনো দেশে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। আজ বৃহস্পতিবার, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মারা গেছে ছয়জন। নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৪৬৩ জন।

  • আশির দশকের ছবির ট্রেন্ড: চ্যাটজিপিটিতে নিজের ছবি আপলোডে ঝুঁকি কতটা?

    আশির দশকের ছবির ট্রেন্ড: চ্যাটজিপিটিতে নিজের ছবি আপলোডে ঝুঁকি কতটা?

    সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া চ্যাটজিপিটি ট্রেন্ডে ব্যবহারকারীরা নিজেদের সেলফি আপলোড করে ছবিকে অতীতের বিভিন্ন সময়ের ফ্যাশনের আদলে রেট্রো ফটোগ্রাফে রূপ দিচ্ছেন। বাংলাদেশে যেমন গত শতকের আশির দশকের সময়ের ছবি তৈরির ট্রেন্ডটি ভাইরাল হয়েছে। তবে এসব বানানো ছবি দেখতে মজার ও নস্টালজিক হলেও, ব্যক্তিগত ছব