
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ নিয়ে পুরো বিশ্ব যখন থাকবে ব্যস্ত, ঠিক সেই সময়ই অর্থাৎ জুন মাসে নির্ধারিত হল বাংলাদশ সফরে আসবে অস্ট্রেলিয়া। দীর্ঘ ১৫ বছর পর হচ্ছে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। এতে থাকছে টি–টোয়েন্টি সিরিজও।
২০১১ সালে শেষবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২১ সালে অস্ট্রেলিয়া বাংলাদেশের মাটিতে এসে খেলেছিল পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়া বাংলাদেশের মাটিতে শেষবার টেস্ট সিরিজ খেলেছিল ২০১৭ সালে।
আগামী ১২ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ৯ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন। এই সিরিজের সব ম্যাচ আয়োজন করা হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
এই দুই সিরিজের পর বিরতি দিয়ে বাংলাদেশ দল আবার যাবে অস্ট্রেলিয়া সফরে। আগামী আগস্টের সেই সফরে দুই দল অংশ নেবে ২ ম্যাচের টেস্ট সিরিজে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন