চরচা প্রতিবেদক

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
গতকাল বুধবার হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য তারেক রহমানকে আমেরিকার জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফলতাও কামনা করেন তিনি।
চিঠিতে লেখা হয়েছে, আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমৃদ্ধ, সার্বভৌম রাষ্ট্র গঠনের অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে এবং ‘রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট’এর বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি। দুই দেশ একসঙ্গে কাজ করলে পারস্পরিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।
বার্তার শেষে প্রধানমন্ত্রীকে আগামীর পথচলার জন্য শুভকামনা জানান তিনি।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র