Advertisement

সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশি নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশি নিহত
প্রতীকী ছবি: চরচা

সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুর সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের খোরদাম শহরের একটি সোফা কারখানায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আজ সোমবার ভোরে দেওয়া এক বিবৃতিতে এ খবর জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। খবর ইউএনবির।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

Advertisement

মন্ত্রী আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে ১০ জন আত্রাই উপজেলার বাসিন্দা। তারা হলেন–কালিকাপুর ইউনিয়নের মোহাম্মদ কলি, লুৎফর, জ্যান্ডার ও রুবেল, বিষা ইউনিয়নের সাগর ও মাজিদুল, দুবাই এলাকার শুভ ও সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ। তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন খান জানান, নিহতদের মধ্যে তিনজন নাটোরের। তারা হলেন– খাজুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন শুভ, শামীম হোসেন ও রাবিউল আওয়াল হৃদয়।