Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মমতার রাজ্যে সাঁজোয়া গাড়িতে চাপা পড়েছে ভোটে উৎসবের সুর

তরুণ চক্রবর্তী

তরুণ চক্রবর্তী

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২০: ৪৭
মমতার রাজ্যে সাঁজোয়া গাড়িতে চাপা পড়েছে ভোটে উৎসবের সুর

কিছুদিন আগেও বলা হতো ভোট উৎসব। অর্থাৎ উৎসবের আমেজে ভোট। কিন্তু বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফায় বিধানসভার ভোট। দূরবিন দিয়েও উৎসবের কোনো ঝিলিক দেখার জো নেই! চারিদিকে আধা-সেনার ভারী বুটের শব্দ। সেই শব্দকে ছাপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে বুলেট নিরোধক সাঁজোয়া গাড়ি।

Advertisement

সেই সাঁজোয়া গাড়ির চাকাতেই যেন চাপা পড়েছে উৎসবের আমেজ।

বৃহস্পতিবার প্রথম দফায় ভোট হবে শৈলশহর দার্জিলিং থেকে শুরু করে বঙ্গোপসাগরের উপকূলবর্তী দুই মেদিনীপুরসহ রাজ্যের ১৬ জেলার ১৫২ আসনে। তার জন্য অতিরিক্ত বাহিনী হিসাবে মোতায়েন করা হয়েছে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

সশস্ত্র জওয়ানদের সংখ্যা আড়াই লাখ ছাপিয়ে যাবে। দ্বিতীয় দফায় কলকাতা ও তার আশপাশের আরও ৬টি জেলার ১৪২ আসনে ভোট ২৯ এপ্রিল। তার জন্য মোতায়েন করা হচ্ছে ২ হাজার ৩২১ কোম্পানি আধা সেনা। ইতিমধ্যেই গোটা রাজ্যকে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে। সিল করা হয়েছে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক সীমান্ত। পুলিশ কর্মীদের ওপরও চলছে কড়া নজরদারি।

Advertisement
Advertisement
Advertisement

এই অতিরিক্ত নজরদারিতেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এমনিতেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর নামে বাংলাদেশি খোঁজার প্রক্রিয়ায় মানুষকে গ্রাস করেছে অভূতপূর্ব আতঙ্ক। চারিদিকেই তৈরি হয়েছে ভয়ের মহল। সেই ভয়ের পরিবেশকেই আর কঠিন করে তুলেছে আধা সেনার অতি-সক্রিয়তা।

ফলে উৎসবের আমেজ তো দূরের কথা, সাধারণ ভোটারদের মধ্যেও উৎসাহে ভাটা চোখে পড়ছে। মানুষ বুথমুখী হলেও স্বতঃস্ফুর্ততার অভাব কিন্তু চোখে পড়ার মতো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই ভোট প্রচারে ঝড় তোলার চেষ্টা করছেন। কিন্তু প্রচণ্ড গরম আর নির্বাচন কমিশনের অতি-সক্রিয়তায় কালবৈশাখী ছাড়া বাংলার প্রচারে কোনো ঝড় তো দূরের কথা, বাতাসও চোখে পড়ছে না।

ভোট না যুদ্ধ, গণতন্ত্র নাকি জরুরি অবস্থা জারি–বোঝা দুষ্কর। ভোটের সাত দিন আগে থেকেই গোটা রাজ্যের মদের দোকান ও পানশালা বন্ধ করে দিয়ে পরিস্থিতিকে আরও আতঙ্কময় করে তোলা হচ্ছে বলে অনেকে মনে করেন।

এর আগে ভোটের এতো আগে থেকে মদের দোকান বা পানশালা বন্ধ হয়নি। হয়নি আধা-সেনাদের এমন দাপাদাপি। তাই অভূতপূর্ব পরিস্থিতিতে বৃহস্পতিবার ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে। বিজেপি সর্বশক্তি দিয়ে নামলেও বিভিন্ন জরিপ কিন্তু আভাস দিচ্ছে পশ্চিমবঙ্গে ‘অ্যাডভান্টেজ’ মমতার।

এমনকি, প্রথম দফার আসনগুলোতে গতবার বিজেপি কিছুটা এগিয়ে থাকলেও এবার শাসক দল তৃণমূল সেখানেও থাবা বসাতে পারে।

বিষয়: প্রধানমন্ত্রীতৃণমূল কংগ্রেসমমতা ব্যানার্জিউৎসববঙ্গোপসাগরবিধানসভা নির্বাচনবিজেপিনরেন্দ্র মোদিপশ্চিমবঙ্গ নির্বাচনকলকাতাগাড়িভোটভারতপশ্চিমবঙ্গ
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।