
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ প্রাণহানি, আক্রান্ত ৭৬৬
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশু মারা গেছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৬৬ শিশু।

সারা দেশে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ হাজার ১৪৩ জন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সাড়ে ৬ বছরে এসব দুর্ঘটনা ঘটেছে।
আজ শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার ধরণ বিশ্লেষণে দেখা যায়, ৩ হাজার ৫৪৮টি (২২ দশমিক ০৮ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ৫ হাজার ৪৯৭টি (৩৪ দশমিক ২১ শতাংশ) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে, ৬ হাজার ৩১৪টি (৩৯ দশমিক ৩০ শতাংশ) মোটরসাইকেলে ভারী যানবাহনের ধাক্কার কারণে এবং ৭০৬টি (৪ দশমিক ৩৯ শতাংশ) অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে।
পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনার জন্য মোটরসাইকেল চালক এককভাবে দায়ী ৩৬ দশমিক ২৯ শতাংশ (৫ হাজার ৮৩১টি), বাসের চালক দায়ী ১৩ দশমিক ৪৭ শতাংশ (২ হাজার ১৬৪টি), পণ্যবাহী যানবাহন দায়ী (ট্রাক-কাভার্ড ভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি ইত্যাদি) ৪০ দশমিক ৩৪ শতাংশ (৬ হাজার ৪৮১টি), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-জীপ দায়ী ২ দশমিক ৭২ শতাংশ (৪৩৮টি) থ্রি-হুইলার দায়ী ৪ দশমিক ৫৫ শতাংশ (৭৩২টি) বাইসাইকেল ও রিকশা দায়ী ০ দশমিক ৭৬ শতাংশ (১২৩টি) এবং পথচারী দায়ী ১ দশমিক ৮৪ শতাংশ (২৯৬টি)।
সংঘটিত দুর্ঘটনার জাতীয় মহাসড়কে ২৯ দশমিক ৭১ শতাংশ (৪ হাজার ৭৭৩টি), আঞ্চলিক সড়কে ৪১ দশমিক ৬৩ শতাংশ (৬ হাজার ৬৮৯টি), গ্রামীণ সড়কে ১২ দশমিক ১৮ শতাংশ (১ হাজার ৯৫৭টি) এবং শহরের সড়কে ১৬ দশমিক ৪৭ শতাংশ (২ হাজার ৬৪৬টি) ঘটেছে। মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্তদের ৫৮ শতাংশ ১৩ থেকে ৩৫ বছর বয়সী।
এর আগে ২০২০ সালে এক হাজার ৩৮১টি দুর্ঘটনায় ১ হাজার ৪৬৩ জন নিহত হয়েছেন, ২০২১ সালে ২ হাজার ৭৮টি দুর্ঘটনায় ২ হাজার ২১৪ জন, ২০২২ সালে ২৯৭টি দুর্ঘটনায় ৩ হাজার ৯১ জন, ২০২৩ সালে ২ হাজার ৫৩২টি দুর্ঘটনায় ২ হাজার ৪৮৭ জন, ২০২৪ সালে দুই হাজার ৭৬১টি দুর্ঘটনায় ২ হাজার ৬০৯ জন, ২০২৫ সালে ৩ হাজার ২৯টি দুর্ঘটনায় ২ হাজার ৬৭১ জন, ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১ হাজার ৩১১টি দুর্ঘটনায় ১ হাজার ১৭৭ জন নিহত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশু মারা গেছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৬৬ শিশু।

অনিয়মিত অভিবাসন নিয়ে প্রতিবেশী ইতালির সঙ্গে বিরোধের জেরে স্পেনের সরকার জানিয়েছে, আজ শনিবার মধ্যরাত থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইতালি থেকে আসা বিমান ও জাহাজের যাত্রীদের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ চালু করা হবে। ইতালি থেকে স্পেনে আসা যাত্রী এবং ইতালি হয়ে অন্য দেশ থেকে আসা ভ্রমণকারীদের পাসপোর্ট, জাতীয়তা

একটি ‘নিষিদ্ধ সংগঠনের’ প্রধান ও আসামির বক্তব্য প্রচারে গণমাধ্যমকর্মীদের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এমন প্রশ্ন করেন।

খুলনায় যুবদল নেতা বাহদুর মুন্সির ঘর লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।