Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারতের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন: স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৫: ১৩
শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারতের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব মিডিয়ায় কথা বলা এবং রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ দেওয়ায় ভারতের কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারত একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবে আর অন্যদিকে বাংলাদেশ তাদের বন্ধু হিসেবে থাকবে এমন নীতি চলতে পারে না। এর ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের যে সুযোগ করে দেওয়া হচ্ছে, তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী।’’ দেশে আর কোনো ‘চেতনা বিক্রির রাজনীতি’ চলতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি সব রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কোনো কর্মকাণ্ডের মাধ্যমে আবারও ফ্যাসিবাদের উত্থান না ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘ভারতকে মনে রাখতে হবে বিএনপি কখনও আওয়ামী লীগ হবে না। পারস্পরিক সম্মানের জায়গা থেকে দুদেশের সম্পর্ক হতে হবে।’’ চেতনা বিক্রির রাজনীতি করতে গিয়ে হাসিনা দিল্লি চলে গেছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন।

Advertisement
Advertisement
Advertisement

আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বর্তমান সরকার যখন দেশকে সুসংগঠিত করতে নানা কার্যকর সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক তখনই একটি বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্রে মেতে উঠেছে। ফ্যাসিবাদের দোসরদের ফিরিয়ে আনতে যারা নমনীয় সুর দেখাচ্ছেন, তাদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিষয়: বিএনপিস্বরাষ্ট্রমন্ত্রীআওয়ামী লীগশেখ হাসিনারাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।