চরচা ডেস্ক

দুই বছর আগে নিয়েছিলেন অবসর। তবে দেশের ডাকে ফের বিশ্বমঞ্চে জার্মানিকে প্রতিনিধিত্ব করতে রাজি জার্মান গোলরক্ষক ম্যানুয়াল নয়্যার। অবসর ভেঙে আসছে ফুটবল বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে বায়ার্ন মিউনিখ তারকার। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জার্মানির শীর্ষ সংবাদমাধ্যমগুলোর দাবি, জার্মানির ৫৫ জনের প্রাথমিক স্কোয়াডে আছে ন্যয়ারের নাম।
খবরটা চমকপ্রদই। ২০২৪ সালে যখন জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন নয়্যার। এমনকি কিছুদিন আগেও বলেননি তিনি ফিরতে চান, খেলতে চান জার্মানির হয়ে। নয়্যারকে রাজি করাকে বড় ভূমিকা জার্মানির কোচ জুলিয়ান নাগলসমানের।
নাগলসমান এই কাজটা করেছিলেন টনি ক্রুসের ক্ষেত্রেও। তার অনুরোধে সাড়া দিয়ে ২০২৪ ইউরো খেলতে অবসর ভেঙে ফিরেছিলেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
নাগলসমান সাম্প্রতিক সময়ে বায়ার্ন মিউনিখের ম্যাচে উপস্থিত থেকে থেকে নয়্যারকে পর্যবেক্ষণ করেছেন। আর তার পারফরম্যান্স দেখেই জার্মান কোচের মনে হয়েছে, ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের অভিজ্ঞতা আর তার হার না-মানা মানসিকতা বিশ্বকাপে দলের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
জাতীয় দলের হয়ে ১২৪ ম্যাচ খেলা নয়্যার সরাসরি জার্মানির একাদশেও জায়গা করে নেবেন বলেই খবর দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর। আন্তর্জাতিক ফুটবলে তার প্রত্যাবর্তন হতে পারে আগামী ৩১ মে, ফিনল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে।
এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানির সঙ্গী হিসেবে রয়েছে ইকুয়েডর, কুরাসাও ও আইভরি কোস্ট।

সেরা ছন্দে না থাকলেও সময়ের অন্যতম শীর্ষ ব্যাটসম্যান হিসেবেই বিবেচনা করা হয় বাবর আজমকে। পাকিস্তানের এই তারকাকে সামনে পেলে অবশ্য নাহিদ রানা যেন একটু বেশিই তেতে ওঠেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে, বাবরকে আউট করতে হলে আক্রমণে আনতে হবে নাহিদকেই। সিলেট টেস্টেও তাই হলো।